এক্সপ্লোর

ভোটারদের ধন্যবাদ জানাতে প্রিয়ঙ্কাকে নিয়ে রায়বরেলিতে এলেন সনিয়া, যাবেন না অমেঠিতে

রায়বরেলির ভোটারদের ধন্যবাদ জানাতে মেয়েকে নিয়ে হাজির হলেন সনিয়া।

রায়বরেলি: গতবার ছিল ২টি আসন। এবার রয়েছে ১টি। ২০১৪ সালে রায়বরেলি ও অমেঠিতে আসন ধরে রাখতে পারলেও এবার বিজেপির তারকা প্রার্থী স্মৃতি ইরানির কাছে হার হয়েছে রাহুলের। যার ফলে হাতছাড়া হয়েছে অমেঠি। উত্তরপ্রদেশে কংগ্রেসের চিরাগ জ্বালিয়ে রেখেছেন একমাত্র সনিয়া। অতীতের ইন্দিরা গাঁধীর জেতা আসনে এবারও জয়ী হয়েছেন ইউপিএ চেয়ারপার্সন তথা কংগ্রেস হাইকমান্ড সনিয়া গাঁধী। বুধবার রায়বরেলির ভোটারদের ধন্যবাদ জানাতে মেয়েকে নিয়ে হাজির হলেন সনিয়া।

দিন কয়েক আগেই কেরলের ওয়েনাডে দলীয় কর্মী সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে রোড শো করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। যদিও রায়বরেলিতে এমন কোনও রোড শো করা হবে না বলেই সূত্রের খবর। এই কেন্দ্রেরই  কংগ্রেস নেতা লাল আশ কিরণ প্রতাপ সিংহ বলেন,  সনিয়া ও প্রিয়ঙ্কা ফুরসতগঞ্জ বিমানবন্দর থেকে সোজা ভুয়েমায়ু গেস্ট হাউসে যান। সেখানেই তাঁরা থাকবেন। জানা যাচ্ছে, সেখানেই আড়াই হাজার দলীয় কর্মীদের নিয়ে একটি বিজয়ী সম্মিলনীও করবেন এই দুই কংগ্রেস নেতৃত্ব। তবে অমেঠি নিয়ে তাঁরা এই মুহূর্তে কোনও কর্মসূচিই নিচ্ছেন না।

উল্লেখ্য, ২০১৪ সালে অমেঠি কেন্দ্রে স্মৃতি ইরানিকে ১ লাখ ৭ হাজার ভোটে হারিয়ে জিতেছিলেন রাহুল। তবে এবার তিনি হেরেছেন ৫৫ হাজার ১২০ ভোটে। অন্যদিকে রায়বরেলিতে বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংহকে ১ লাখ ৬৭ হাজার ১৭৮ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন সনিয়া। আর এই জয়ের জন্য রায়বরেলির জনতাকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেত্রী।  পুনর্বার জয়ী হয়ে এক খোলা পত্র-তে সনিয়া গাঁধী লিখেছেন, “আমি কথা দিচ্ছি দেশের মূল্যবোধকে সর্বোতভাবে রক্ষা করব এবং কংগ্রেস ঐতিহ্যকে বজায় রাখব। জানি, আগামী দিনে অনেক কঠিন পথ দিয়ে কংগ্রেসকে হাঁটতে হবে। তবে আমি আত্মবিশ্বাসী, আপনাদের আশীর্বাদ ও সমর্থনে সমস্ত পরীক্ষার সম্মুখীন হতে পারবে কংগ্রেস।” একই সঙ্গে বহুজন সমাজবাদী পার্টি, সমাজবাদী পার্টি, স্বভিমান দলকেও তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সনিয়া গাঁধী। সব শেষে রায়বরেলির জনতার উদ্দেশে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “আমার জীবন একটি বইয়ের মতো, যার প্রতিটা পাতাই আপনাদের সামনে খোলা। আপনারা আমার পরিবার, আমি আপনাদের থেকেই শক্তি সঞ্চয় করি, আপনারাই আমার সত্যিকারের সম্পদ।”

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget