এক্সপ্লোর

ডানা ছাঁটলেন অখিলেশ, মুলায়মের সিদ্ধান্ত মেনে চলার বার্তা শিবপালের

লখনউ: একদিকে সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিংহ যাদবের দৌত্য, অন্যদিকে অখিলেশ যাদবের নাছোড় মনোভাব। এই দু জনের মাঝে শিবপাল যাদবের নরম বার্তা। সবমিলিয়ে উত্তরপ্রদেশের শাসক দলের পারিবারিক বিবাদ ক্রমশঃ জটিল আকার ধারণ করছে।

শিবপাল আজ বলেছেন, দলের সুপ্রিমো তথা আপন দাদা মুলায়ম সিংহ যাদব যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে চলবেন। মন্ত্রিসভা থেকে পদত্যাগের জল্পনাও উড়িয়ে দিয়েছেন শিবপাল।

অখিলেশ অবশ্য আজ বাড়ি থেকে বের হননি। কয়েকটি সরকারি কর্মসূচি বাতিল করে দেন মুলায়ম-পুত্র। মনে করা হচ্ছে, সংবাদমাধ্যমকে এড়ানোর জন্যই এই পন্থা অবলম্বন করেছেন অখিলেশ। কিন্তু তিনি ৩ অক্টোবর থেকে ‘সমাজবাদী রথ যাত্রা’-র ডাক দিয়েছেন। ট্যুইটারে এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের বক্তব্য, শিবপালকে আরও কোণঠাসা করার লক্ষ্যেই অখিলেশের এই পদক্ষেপ।

গতকালই শিবপালের হাত থেকে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দফতর কেড়ে নিয়েছেন অখিলেশ। এরপরেই পারিবারিক বিবাদ প্রকাশ্যে এসে গিয়েছে। সমস্যা মেটাতে শিবপাল ও রামগোপাল যাদবকে আজ নয়াদিল্লিতে বৈঠকে ডাকেন মুলায়ম। দিল্লি যাওয়ার আগে শিবপাল বলেন, ‘মন্ত্রিপদ বণ্টন, আধিকারিকদের সরিয়ে দেওয়া বা উপদেষ্টাদের রাখার বিষয়টি মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আমি নেতাজির নির্দেশ মেনে চলব। তিনি আমাকে যা দায়িত্ব দেবেন তা পালন করব। আমি নেতাজির সঙ্গে কথা বলব। নেতাজি ও সমাজবাদী পার্টির উপর রাজ্যের মানুষের আস্থা আছে।’

শিবপালের হাত থেকে দফতর কেড়ে নেওয়াতেই থেমে থাকেননি অখিলেশ। তিনি মুখ্যসচিব দীপক সিংঘলকেও সরিয়ে দিয়েছেন। দীপক আবার শিবপালের ঘনিষ্ঠ। ফলে অখিলেশের এই পদক্ষেপে দল, সরকার তথা পরিবারের অভ্যন্তরীণ বিবাদ বেড়ে গিয়েছে। এরপরেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন স্বয়ং মুলায়ম। তিনি উত্তরপ্রদেশে দলের প্রধানের পদ থেকে অখিলেশকে সরিয়ে দিয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে পারিবারিক বিরোধ মেটাতে মরিয়া হয়ে উঠেছেন মুলায়ম। কিন্তু তিনি এখনও পুত্রকে বাগে আনতে পারেননি। ফলে সমস্যা মিটছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget