এক্সপ্লোর

সন্তান সমকামী নয় তো? জানতে গোয়েন্দা লাগাচ্ছেন বাবা মায়েরা

নয়াদিল্লি: ছেলে হোলির পার্টিতে আর পাঁচটা মেয়ে বন্ধুকে ফেলে ঘেঁষাঘেঁষি করে বসে রয়েছে একটা ছেলের সঙ্গে। কয়েক বছর আগেও এই দৃশ্য দেখলে আনন্দে ঊর্ধ্ববাহু বাবা মা ছেলেকে বীতকাম সাধু সন্ন্যাসী ভেবে ফেলতেন। এখন দিন বদলেছে। মেয়েদের প্রতি ছেলের আকর্ষণের অভাব দেখে আনন্দ পাওয়া তো দূরের কথা, বাবা মা ভুরু কুঁচকে ভাবছেন, ছেলেটা সমকামী নাকি? ছেলের গোপন সব খোঁজখবর নিতে এখনকার বাবা মায়ের নাকি গোয়েন্দাও ফিট করছেন। জানার চেষ্টা করছেন ছেলের যৌন হালচাল। বেসরকারি গোয়েন্দারা জানাচ্ছেন, এখন আর আগের মত হবু বর বা বৌয়ের অ্যাফেয়ার চলছে কিনা, জানার তেমন চল নেই। বরং এখন তাঁদের অফিসে ভিড় করছেন টিন এজার বা সদ্য তরুণ তরুণীদের উদ্বিগ্ন অভিভাবকরা। জিজ্ঞাসা একটাই। দেখুন তো একটু খুঁজেপেতে, ছেলেটা কাদের সঙ্গে মিশছে! বিশেষ করে শেষ ২ বছরে এই হার বেড়েছে চোখে পড়ার মত। প্রতি বছর অন্তত ১৫-২০ শতাংশ বাবা মা এসে জানাচ্ছেন, সন্তানের হাবভাব কেমন যেন সুবিধের ঠেকছে না। ছেলেমেয়ে বিয়ে করতে না চাইলে এই আশঙ্কা বেড়ে যাচ্ছে আরও। রহস্যের পর্দাফাঁস করতে ডাক পড়ছে গোয়েন্দাদের। গোয়েন্দারা জানাচ্ছেন, যদি ছেলে বিশেষ কোনও ছেলের সঙ্গেই শুধু ঘোরে ফেরে, তার সঙ্গেই পার্টিতে সময় কাটায়, বাবা মায়েরা ভয় পেয়ে যাচ্ছেন। আর দুশ্চিন্তা চরমে উঠছে, যখন সে বিয়ে এড়ানোর চেষ্টা করছে। শুধু বাবা মা নন, স্বামী অফিসের কাজে নিয়মিত বাইরে থাকলে সন্দিগ্ধচিত্ত স্ত্রীরাও চলে আসছেন ফেলু মিত্তিরদের কাছে। বিশেষ করে সঙ্গে করে পুরুষ সহকর্মী থাকলে আশঙ্কা বাড়ছে আরও। মহিলা সেক্রেটারিকে নিয়ে আতঙ্কে থাকার দিন এখন নাকি অতীত। বরং পুরুষ সহকর্মীরাই আজকালকার গৃহিণীদের বেশি উদ্বেগের কারণ। এমনকী বিয়ের আগেও গোয়েন্দার কাছ থেকে খবর নিয়ে জানার চেষ্টা চলছে, ভবিষ্যৎ স্বামী বা স্ত্রীর সেক্সুয়াল ওরিয়েন্টেশন কী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget