এক্সপ্লোর

অপরাধের পর বুক বাজিয়ে ঘোষণা করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, রাজস্থানে দুষ্কৃতীদের নয়া দস্তুর

জয়পুর: গত ডিসেম্বরে পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে রাজস্থানে আসা এক শ্রমিককে খুন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযুক্ত শম্ভুলাল রেগার। যেভাবে ঠান্ডা মাথায় খুনের ভিডিও পোস্ট করা হয় তা দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। কিন্তু রাজস্থানে দুষ্কৃতীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার পুলিশের কপালে ভাঁজ বাড়িয়েছে। দেখা যাচ্ছে, অপরাধ করে গোপন করার বদলে তা বড় মুখ করে ইউটিউব, ফেসবুকে পোস্ট করছে তারা। গত ৪ বছরে এমন ১,৫৭৪টি ঘটনা পুলিশের খাতায় লিপিবদ্ধ হয়েছে। এ মাসের শুরুতে ৪০ বছরের এক মহিলা অভিযোগ করেন, বারান জেলায় ৫ যুবক ধর্ষণ করে তাঁকে, ঘটনার ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। অভিযোগ দায়েরের মাসখানেক আগে ধর্ষণ ঘটে কিন্তু মহিলা তখন তা গোপন রেখেছিলেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বাধ্য হয়ে মুখ খোলেন তিনি। পুলিশ বলছে, ২০১৪-য় সোশ্যাল মিডিয়ায় অপরাধের ভিডিও পোস্ট করার ঘটনা তুলনামূলকভাবে কম ঘটেছিল। সে বছর সংখ্যাটা ছিল ২৬৬। গত বছর তা এক লাফে বেড়ে এক্কেবারে ৫৪৬। এর মধ্যে রয়েছে মধুচক্র, ব্ল্যাকমেলিং ও জালিয়াতির মত ঘটনা। সব থেকে বেশি ভিডিও রেকর্ড হয়েছে রাজধানী জয়পুরে, ৬০৭টা, তারপর কোটা, বারমের ও আজমীর। পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা চিন্তিত। কিন্তু সোশ্যাল মিডিয়ার ওপর বিশেষ নজরদারি না থাকায় নানা ধরনের অপরাধ এই মাধ্যম ব্যবহার করে সংগঠিত হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট করা হয়, তার সবই অন্ধের মত বিশ্বাস করা উচিত নয় বলেও মন্তব্য করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget