এক্সপ্লোর

শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী ফারুক, রাজ্যে পিডিপি-বিজেপি সরকারকে বরখাস্ত করে রাজ্যপালের শাসন জারির দাবি

শ্রীনগর: পিডিপি প্রার্থী নাজির আহমেদ খানকে ১০৭০০-র বেশি ভোটে হারিয়ে শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন ফারুক আবদুল্লা। ৯ এপ্রিল ভোটগ্রহণ হয়েছিল ব্যাপক হিংসা, অশান্তির মধ্যে। ভোট বয়কটের ডাক দেওয়া বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর তুমুল সংঘর্ষ হয়। পাথর ছোঁড়া বিক্ষোভকারীদের সামলাতে গুলি চালায় নিরাপত্তাবাহিনী। প্রাণ হারায় ৮ বিক্ষোভকারী। সারাদিনে ভোট পড়ে মাত্র ৭.১৩ শতাংশ, যা ওই কেন্দ্রের ইতিহাসে সবচেয়ে কম। নির্বাচন কমিশন শুক্রবার ওই কেন্দ্রের ৩৮টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয়। কিন্তু পড়ে মাত্র ২ শতাংশ ভোট। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর শীর্ষ নেতা ফারুককে পিডিপি প্রার্থী বড় বেগ দিতে পারেন বলে ধারণা করেছিলেন পর্যবেক্ষকরা। ভোটযুদ্ধে ছিলেন আরও ৭ প্রার্থী। কিন্তু ক্ষমতাসীন পিডিপি-বিজেপি জোট ধাক্কা খেল শেষ পর্যন্ত। এদিন সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোটগণনায় শুরু থেকেই এগিয়ে ছিলেন ফারুক। তিনি পেয়েছেন ৪৮৫৫৪টি ভোট। নাজিরের প্রাপ্ত ভোট ৩৭৭৭৯। শোনা যাচ্ছে, জয়ী হওয়ার পর রাজ্যে রাজ্যপালের শাসন জারির দাবি করেছেন তিনি। বলেছেন, যাঁরা আমায় জেতালেন, তাঁদের ধন্যবাদ। এযাবত্ হওয়া সবচেয়ে রক্তাক্ত নির্বাচন ছিল এবারেরটি। ভোটের ফলে প্রমাণ, মানুষ এনসি-কে সমর্থন করছেন। রাজ্যের বর্তমান সরকারকে অবিলম্বে বরখাস্ত করে রাজ্যপালের শাসন জারি করতে ভারত সরকার ও রাষ্ট্রপতিকে আবেদন করছি। প্রসঙ্গত, হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি ৮ জুলাই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠা কাশ্মীর উপত্যকায় জনগণের বিক্ষোভ সামলাতে নিরাপত্তাবাহিনী দমনপীড়ন চালাচ্ছে, এই অভিযোগ তুলে পিডিপি নেতা তারিক হামিদ কারা লোকসভা থেকে ইস্তফা দেন, দলও ছাড়েন। ফলে শ্রীনগর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন করতে হয়। এই নিয়ে তৃতীয়বার লোকসভায় নির্বাচিত হলেন ফারুক। এর আগে ১৯৮০, ২০০৯-এ সংসদে গিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget