এক্সপ্লোর

উত্তরপ্রদেশে কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দিল এসপি, জটিলতায় জোট সম্ভাবনা

লখনউ: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের জোট সম্ভাবনায় ঠান্ডা জল ঢেলে দিলেন অখিলেশ যাদব নিজেই। আজ রাজ্যে প্রথম তিন পর্যায়ের ভোটের জন্য যে ১৯১জন প্রার্থীর তালিকা ঘোষণা করেছে এসপি, তাতে কংগ্রেসের গতবার জেতা ৯টা আসনে প্রার্থী দিয়েছে তারা। আচমকা আঘাতে হতবাক কংগ্রেস গোটা ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানিয়েছে। ২০১২-র বিধানসভা ভোটে আগেরবারের থেকে ৬টা বাড়িয়ে ২৮টা আসন জিতেছিল কংগ্রেস। ইচ্ছে ছিল, এবার এসপি-র হাত ধরে অন্তত তৃতীয় স্থানে উঠে আসার। কিন্তু এসপি যেভাবে কংগ্রেসের জেতা ৯টা আসনে একতরফাভাবে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে, তাতে আত্মসম্মান রেখে জোটে যাওয়া সম্ভব বলে অতি বড় কংগ্রেস সমর্থকও মনে করছেন না। বিশেষ করে কংগ্রেসের ঘরের মাঠ আমেঠি ও রায়বরেলীর আসনগুলিতে এসপি যেভাবে নিজেদের প্রার্থী দিয়েছে তা মানতে ঘোরতর আপত্তি রয়েছে তাঁদের। দলের মুখপাত্র অজয় মাকেন বলেছেন, এসপি-র এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। জোট হবে কিনা প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি বলেছেন, এ নিয়ে দলের সাধারণ সম্পাদক গুলাম নবি আজাদ কথা বলবেন এসপি সুপ্রিমোর পদ দখল করা অখিলেশ যাদবের সঙ্গে। অখিলেশের চাল কংগ্রেসের কাছে গুগলি হিসেবে এসেছে কিনা, তার উত্তর দেননি তিনি। তাৎপর্যপূর্ণভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর মন্তব্য করেছেন, জোট নিয়ে সিদ্ধান্তর সময় পার্টি কর্মীদের আকাঙ্খা ও আত্মমর্যাদার বিষয়টি মাথায় রাখতে হবে। তবে তিনিও সম্ভবত অখিলেশের সঙ্গে বৈঠকে বসবেন। এসপি অবশ্য নিজেদের সিদ্ধান্তে একবগগা। দলের সহ সভাপতি কিরণময় নন্দ অভিযোগ করেছেন, জোট নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে হ্যাঁবাচক কোনও সাড়া পাননি তাঁরা। কংগ্রেস যদি তাঁদের সঙ্গে সত্যিই জোট চায়, তবে ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে তাদের ৮৫-র বেশি দেওয়া এসপি-র পক্ষে সম্ভব নয়। যদি তাদের সত্যিই বিজেপিকে হারানোর ইচ্ছে থাকে, তবে এসপি-র শর্তেই রাজি হতে হবে। অজিত সিংহের আরএলডি-র সঙ্গে জোট সম্ভাবনা আগেই উড়িয়ে দিয়েছিল এসপি। এখন কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দাঁড় করিয়ে রাহুল গাঁধীর সঙ্গে বোঝাপড়ার রাস্তাও কার্যত বন্ধ করে দিল তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget