এক্সপ্লোর

এবার থেকে ফেসবুক, টুইটারে পরিষেবা দেবে এসবিআই

নয়াদিল্লি: এবার থেকে ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা দেবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(এসবিআই)। আজই ‘এসবিআই মিঙ্গল্’ নামে ডিজিট্যাল সার্ভিস চালু করল এসবিআই। গ্রাহকদের সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে ব্যবহার করতে চাইছে এসবিআই। ৬১ তম স্টেট ব্যাঙ্ক দিবস উপলক্ষ্যে এসবিআই চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টচার্যর উদ্যোগেই লঞ্চ করা হয়েছে ‘এসবিআই মিঙ্গল্’। সাংবাদিক বৈঠকে ব্যাঙ্ক জানিয়েছে, এর সাহায্যে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন রকম ব্যাঙ্কিং সার্ভিস-এর সুবিধা নিতে পারবেন গ্রাহকরা। অরুন্ধতী জানিয়েছেন, কোনও প্রশ্ন থাকলে, তথ্য জানার ক্ষেত্রে, বা পরামর্শ ও অভিযোগ জানানোর থাকলে গ্রাহকরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। মূলত জেন ওয়াই অর্থাত বর্তমান প্রজন্মের গ্রাহকদের কথা ভেবেই অভিনব টেকনোলজির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে এসবিআই। তিনি আরও জানিয়েছেন, এই প্ল্যাটফর্মে আরও বেশ কিছু পরিষেবা যেমন, চেক বই-এর আবেদন করা বা তা বন্ধ করা, মোবাইল ব্যাঙ্কিং-এর রেজিস্ট্রেশন, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস অ্যালার্ট, এটিএম বা ডেবিট কার্ড ব্লক প্রভৃতি শুরু করার কথা ভাবনাচিন্তা করছেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি এসবিআই-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ই-কমার্স সংস্থা ফেসবুক। এতে বাছাই করা কিছু গ্রাহক ন্যূনতম ৫০০০ টাকার কেনাকাটায় ওভারড্রাফ্টের সুবিধা পাবে। তিন ভাগে ইএমআই দিতে পারবেন গ্রাহকরা। ৬ মাস, ৯ মাস ও ১২ মাসে। এতে কোনও প্রসেস ফি নেবে না ব্যাঙ্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget