এক্সপ্লোর

৭৭ টি মামলা ঝুলছে, গুরুঙ্গের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জোরাল সওয়াল রাজ্যের

নয়াদিল্লি: পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত গ্রেফতার বা আটক নয়। গত ২০ নভেম্বরের সুপ্রিম কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছিলেন বিমল গুরুং। অডিও বার্তায় জানিয়েছিলেন, শীঘ্রই সামনে আসবেন। এই পরিস্থিতিতে সোমবারের নির্দেশের বিরোধিতা করে শুক্রবার সুপ্রিম কোর্টে জোরাল সওয়াল করল রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, বিমল গুরুঙের বিরুদ্ধে ৭৭টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় বারবার সমন করা সত্ত্বেও তিনি আসেনি। এসআই খুন, পুলিশের গাড়ি পোড়ানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে গুরুঙের বিরুদ্ধে। তাঁর বাড়িতে বিস্ফোরক তৈরির কারখানারও হদিশ পাওয়া গিয়েছে। মিলেছে একে-৪৭, জিলেটিন স্টিক। এখন বিমল গুরুং পলাতক। এক্ষেত্রে অন্তবর্তী জামিন হয় না। বিচারপতিরা বলেন, এত মামলার কথা তাঁরা জানতেন না। গুরুঙের আইনজীবী পাল্টা সওয়ালে বলেন, এ সব রাজনৈতিক ষড়যন্ত্র। রাজ্য সরকারি আইনজীবী তখন বলেন, আন্দোলনে শিশুদের ব্যবহার করেছেন বিমল গুরুং। শিশুসুরক্ষা কমিশনও তাঁকে তলব করেছে, কিন্তু হাজির হননি। গুরুঙের আইনজীবী দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার যেহেতু গোর্খাল্যান্ডের বিরুদ্ধে, তাই বিমল গুরুঙের বিরুদ্ধে এত মামলা। গোর্খাল্যান্ড আন্দোলনের ভাঙার চেষ্টা হচ্ছে। আমরা চাই, সিবিআই বা অন্য কোনও রাজ্যের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক। রাজ্য সরকারের তোলা অভিযোগগুলির প্রেক্ষিতে হলফনামা দেওয়ার অনুমতি দেওয়া হোক। সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়,পরবর্তী শুনানি মঙ্গলবার। তার আগে হলফনামা জমা দিতে হবে। এদিকে এদিনই বিমল গুরুঙের বিরুদ্ধে নিহত এসআই অমিতাভ মালিকের মা সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন। তাঁর দাবি, গুরুঙের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে গোটা পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget