এক্সপ্লোর

নোট বাতিলের পর ব্যাঙ্ক লেনদেনের সমস্ত তথ্য অমিত শাহকে জমা দিতে দলীয় এমপি, এমএলএ-দের নির্দেশ মোদীর

নয়াদিল্লি:  দুর্নীতি রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া দাওয়াই। নিজের দলের সমস্ত সাংসদ-বিধায়কদের গত ৮ নভেম্বর থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হওয়া তাঁদের ব্যাঙ্কের লেনদেনের সমস্ত  তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মোদী। এই সমস্ত তথ্য দলের সভাপতি অমিত শাহকে জমা দেওয়ার নির্দেশ হয়েছে। প্রসঙ্গত, আজ সকালে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই নির্দেশ দেন মোদী। সূত্রের খবর, যদি প্রয়োজন পরে, তাহলে এই সমস্ত তথ্য আমজনতার সামনে প্রকাশ করা হবে, দেওয়া হবে দলের ওয়েবসাইটে। উল্লেখ্য এইমুহূর্তে বিরোধী দলগুলো একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, নোট বাতিলের ফলে সুবিধা হয়েছে বিজেপি সাংসদ-বিধায়কদের। কারণ, তাঁরা জমি কিনে তাঁদের কালো টাকা সাদা করে নিয়েছেন। নোট বাতিলের সিদ্ধান্তকে দেশের অন্যতম বৃহত্তর কেলেঙ্কারির আখ্যা দিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সূর্জেওয়ালা বলেন, মোদী তাঁর মন্ত্রিসভার মন্ত্রীদের কাছে আগাম এই খবর ফাঁস করে দিয়েছিলেন। তাই তাঁরা সময় মতো কালো টাকা সাদা করার জন্যে জমি কিনে ফেলেন। এই প্রসঙ্গ টেনে আপ নেতা আশুতোষ টুইট করেন, বিজেপি নেতাদের নোট বাতিলের আগের কয়েক মাসের তাঁদের ব্যাঙ্কে লেনদেনের সমস্ত তথ্য জমা দিতে হবে। বিরোধীদের কড়া জবাব দিতেই মোদীর এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, গত ৮ নভেম্বর দুর্নীতি দমনে, কালো টাকা রোধে ৫০০ ও হাজারের নোট বাতিলের সিদ্ধান্ত নেন মোদী। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নেওয়ারও সময় দেওয়া হয়েছে। তারপর থেকেই বিভিন্ন ইস্যুতে বিরোধীদের একজোট আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। মোদী আজকের বৈঠকে বিরোধীদের তোলা আরও এক অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন। বিরোধীদের দাবি ছিল সোমবার লোকসভায় আয়কর সংশোধনী যে বিল পেশ করা হয়, তা আসলে কালো টাকাকে সাদা করার জন্যই আনা হচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছে, মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কালো টাকার বিরুদ্ধে লড়ার জন্যে, এবং গরীবদের উন্নয়নের লক্ষ্যে। দেশকে ক্যাশলেস অর্থনীতি বানাতে দেশবাসীর কাছ থেকে সমর্থন চেয়েছেন মোদী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget