এক্সপ্লোর

ছেলের সঙ্গে ‘দেখা’ হবে স্বর্গে, বিশ্বাসে আত্মঘাতী দম্পতি

  গুন্টুর: স্কুল পড়ুয়া ছেলের আকস্মিক মৃত্যুর ঠিক ৪৫ দিন পর আত্মঘাতী হলেন দম্পতি। তাঁদের আত্মহত্যার দিনটি ছিল বৈকুন্ঠ একাদশী। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুন্টুরে। সূত্রের খবর, মৃত ছেলের সঙ্গে স্বর্গে দেখা হবে, এই বিশ্বাস থেকেই চরম পদক্ষেপ নিয়েছেন ওই দম্পতি। গত দুই সপ্তাহ ধরে তাঁরা আত্মীয় ও বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। শেষপর্যন্ত গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন তাঁরা। জানা গেছে, ওই দম্পতি নুনে চন্দ্রশেখর রাও ও নবীনার সন্তান ১৪ বছরের বামসি কৃষ্ণা একটি বেসরকারি কর্পোরেট স্কুলের নবম শ্রেণীতে পড়ত। স্কুল পরিচালিত হোস্টেলে থেকেই সে পড়াশোনা করত। গত বছরের নভেম্বরে প্রায় এক সপ্তাহ বামসির ভাইরাল জ্বর হয়েছিল। তার শারীরিক অবস্থার চরম অবনতির আগে স্কুল কর্তৃপক্ষ বাবা-মাকে কোনও খবর দেয়নি। শেষপর্যন্ত খবর পেয়ে যখন চন্দ্রশেখর ও নবীনা ছেলের কাছে পৌঁছন তখন সে প্রায় মৃত্যুশয্যায়। গত ২২ নভেম্বর রক্তের শ্বেতকণিকার পরিমাণ একেবারেই কমে যাওয়ায় বামসির মৃত্যু হয়। একমাত্র ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন দম্পতি। তাঁরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনেন। পুলিশ স্কুলের প্রিন্সিপাল ও কর্মীদের বিরুদ্ধে মামলাও দায়ের করে। কিন্তু ওপর মহলের চাপে ব্যবস্থা গ্রহণে পুলিস গড়িমসি করে বলে অভিযোগ। গত এক মাস ধরে চন্দ্রশেখর রাও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে সরব থেকেছেন। যদিও পুলিশ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের বক্তব্য, ইতিমধ্যেই প্রিন্সিপাল ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসতে দেরি হওয়ায় ব্যবস্থা গ্রহণ করা যায় নি। ছেলের মৃত্যুর শোক, তার ওপর পুলিশের গাফিলতি-এই দুই কারণে চূড়ান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়েন চন্দ্রশেখর রাও ও নবীনা। শেষপর্যন্ত বৈকুন্ঠ একাদশীর দিন তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার দিন ভোরে উঠে তাঁরা বাড়িতে পুজোর পর সিলিং ফ্যান থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget