এক্সপ্লোর

নাসিকের কাছে ভেঙে পড়ল সুখোই, দুই পাইলটই নিরাপদে

নাসিক: মহারাষ্ট্রের নাসিক শহর থেকে ২৫ কিমি দূরে ভেঙে পড়ল সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) এই টুইনজেট মাল্টিরোল এয়ার সুপিরিওরিটি যুদ্ধবিমান তৈরি করেছিল। কিছুদিন পরেই বায়ুসেনায় অন্তর্ভুক্ত করার কথা ছিল যুদ্ধবিমানটি। কিন্তু তার আগেই আজ হ্যাল এয়ারস্ট্রিপ থেকে ওড়ার কিছুক্ষণ পরেই সেটি ভেঙে পড়ে। তবে দুই পাইলটকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, যুদ্ধবিমানটি নিয়ে রুটিনমাফিক টহলদারিতে গিয়েছিলেন দুই পাইলট। একটি আঙুরের খেতের কাছে ভেঙে পড়ে বিমানটি। প্রাথখমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির ফলেই এই ঘটনা ঘটেছে। তবে তদন্তের পরেই বলা যাবে ঠিক কী হয়েছিল। যুদ্ধবিমানটি ভেঙে পড়ার পর সেটির স্প্লিন্টার ছিটকে যাওয়ায় জখম হয়েছেন ওই আঙুরের খেতে কাজ করা কয়েকজন মজুর। তাঁদের পিম্পলগাঁও গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হ্যালের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সুখোই এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান সব ধরনের আবহাওয়ায় আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে জমিতে যে কোনও অভিযান চালাতে সক্ষম। ন’য়ের দশকের শেষদিক থেকে বায়ুসেনায় এসইউ-৩০ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করা শুরু হয়। যে বিমানটি আজ ভেঙে পড়েছে, এই ধরনের যুদ্ধবিমান প্রথমবার তৈরি করে হ্যালের নাসিক বিভাগ। ৩০০ কোটি টাকা ব্যয়ে তৈরি বিমানটি বেশ কয়েকবার ওড়ানো হয়েছিল। কয়েকদিন পরেই সেটি বায়ুসেনায় অন্তর্ভুক্ত করার কথা ছিল।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget