এক্সপ্লোর

চা-সিঙ্গাড়া-গুলাবজামুনের পিছনে অখিলেশ সরকারের খরচ ৯ কোটি!

লখনউ: অতিথি দেব ভব....! আর এই অতিথি আপ্যায়নে গত চার বছরে উত্তর প্রদেশ সরকারের ভাঁড়ার থেকে বেরিয়েছে প্রায় ৯ কোটি টাকা! বুধবার এই তথ্য রাজ্য বিধানসভায় পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে যাঁরা সাক্ষাত করতে আসেন, তাঁদের আপ্যায়নের খাতেই এই ব্যয় হয়েছে। ২০১২ সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ক্ষমতা দখল করে সমাজবাদী পার্টি। সেই বছরের ১৫ মার্চ মুখ্যমন্ত্রী পদে আসীন হন অখিলেশ। সেই থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত, অতিথিদের আপ্যায়ন করতে সরকারি কোষাগার থেকে বেরিয়েছে মোট ৮ কোটি ৭৮ লক্ষ ১২ হাজার ৪২৪ টাকা। উল্লেখ্য, সরকারি আপ্যায়ন বলতে এখানে অতিথিদের চা, সিঙ্গাড়া এবং গুলাব জামুনই দেওয়া রেওয়াজ। সেই দিক দিয়ে চা-সিঙ্গাড়ার জন্য ৯ কোটি টাকা খরচ হয়েছে শুনে অনেকের চোখ কপালে ওঠার জোগাড়! মুখ্যমন্ত্রীর পেশ করা তথ্যানুসারে, সবচেয়ে বেশি ব্যয় করেছেন সমাজ কল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অরুণ কুমার কোরি। তাঁর খাতে খরচ হয়েছে ২২ লক্ষ ৯৩ হাজার ৮০০ টাকা। তালিকায় দ্বিতীয় রাজ্যের নগরোন্নয়ণ মন্ত্রী মহম্মদ আজম খান। অতিথি আপ্যায়ন খাতে তাঁর দফতরের ব্যয় হয়েছে ২২ লক্ষ ৮৫ হাজার ৬২০ টাকা। এছাড়া, ২১ লক্ষের বেশি খরচ করেছেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী রামকর্ণ আর্য এবং ভূমি উন্নয়ণ ও জলসম্পদ মন্ত্রী জগদীশ সোনকর। গত বছর অক্টোবর মাসে মন্ত্রিত্ব হারানো শিবকুমার বেরিয়া প্রায় ২২ লক্ষ টাকা খরচ করেছিলেন। তবে, উল্লেখযোগ্যভাবে পূর্তমন্ত্রী শিবপাল যাদব এক পয়সাও খরচ করেননি। তথ্য প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারকে আক্রমণ শুরু করেছে বিজেপি। তাদের মতে, এইভাবে জনগণের টাকা লুঠ করছে সমাজবাদী সরকার। দলের মুখপাত্র হরিশচন্দ্র শ্রীবাস্তব জানান, একদিকে সরকার স্বাস্থ্য, শিক্ষা এবং উন্নয়ণমূলক কর্মকাণ্ডে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে এই ভাবে সরকারি অর্থ নয়ছয় করছে। যদিও, খরচের সাফাই দিতে গিয়ে অখিলেশ এদিন বলেছেন, প্রত্যেক মন্ত্রী রাজ্যের মধ্যে এই খাতে প্রতিদিন গড়ে আড়াই হাজার পর্যন্ত খরচ করতে পারেন। রাজ্যের বাইরে থাকলে সেই ঊর্ধ্বসীমা হয় ৩ হাজার টাকা।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget