এক্সপ্লোর

কাল বুথে ভোট দিতে এলেই গ্রেফতার করে জেলে পোরা হবে রোহিঙ্গাদের, হুঁশিয়ারি হায়দরাবাদ পুর নিগমের

হায়দরাবাদ: তেলঙ্গানায় আগামীকালের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের আগে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন হুঁশিয়ারি দিল, শহরে বসবাসকারী স্থানীয় রোহিঙ্গারা জালিয়াতির মাধ্যমে ভোটার পরিচয়পত্র বাগিয়ে ভোট দিতে এলে গ্রেফতার করে জেলে পুরে দেওয়া হবে। পুর নিগম তাদের অধীনস্থ এলাকায় ১০৫ জন রোহিঙ্গাকে চিহ্নিত করেছে যারা নিজেদের ভারতীয় নাগরিক বলে মিথ্যা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলে এপিক কার্ড অর্থাত্ ভোটদাতার পরিচয়পত্র বের করেছে বলে জানান এক শীর্ষকর্তা। হায়দরাবাদের পুলিশ কমিশনার আঞ্জানি কুমার বলেছেন, কোনও রোহিঙ্গাকে ৭ ডিসেম্বর ভোটার পরিচয়পত্র নিয়ে বুথে দেখা গেলেই বিনা দ্বিধায় গ্রেফতার করা হবে। রোহিঙ্গা ভোটারদের নামের একটি বিস্তারিত তালিকা প্রশাসনের অফিসারদের দেওয়া হয়েছে। তাতে এএসডি (অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত) লিস্টে ফেলা হয়েছে তাদের। এর আগে পুর নিগমের এক অফিসার জানিয়েছিলেন, হায়দরাবাদ ও আশপাশের কেন্দ্রগুলির ভোটার তালিকায় মায়ানামারের রাখাইন প্রদেশ ছেড়ে আসা সন্দেহভাজন সংখ্যালঘু রোহিঙ্গাদের প্রায় ১৯০ জনের নাম রয়েছে এবং তাদের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। পুরনিগমের দাবি, ২০১২ থেকে উদ্বাস্তু পরিচয়ে রোহিঙ্গারা ভারতে ঢুকছে, হায়দরাবাদে তাদের অনুপ্রবেশ শুরু হয় ২০১৩ সালে। হায়দরাবাদ ও সংলগ্ন অঞ্চলে প্রায় ৫০২৫ জন রোহিঙ্গা উদ্বাস্তু শিবির বাড়ি ভাড়া করে বসবাস করছে। রাষ্ট্রপুঞ্জের হাইকমিশন তাদের রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থার শরণার্থী পরিচয়পত্রও দিচ্ছে। প্রসঙ্গত, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনে মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা অপরাধ হিসাবে গণ্য করে এক বছর পর্যন্ত জেল বা জরিমানা বা একসঙ্গে দুটি সাজারই সংস্থান আছে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget