এক্সপ্লোর

কাশ্মীরে সন্ত্রাসে আর্থিক মদতের মামলায় সঈদ, সালাহউদ্দিনের বিরুদ্ধে চার্জশিট এনআইএ-র, অভিযুক্ত রাষ্ট্রদ্রোহিতায়

নয়াদিল্লি: কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ ও সন্ত্রাসে আর্থিক মদত সংক্রান্ত মামলায় মুম্বই সন্ত্রাসের মাথা হাফিজ সঈদ, হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সৈয়দ সালাহউদ্দিন সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এখানকার নির্দিষ্ট আদালতে ১২৭৯ পৃষ্ঠার চার্জশিটটি পেশ করে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি চায় তদন্ত সংস্থাটি। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের মাধ্যমে 'ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার চক্রান্তে' অভিযুক্ত করা হয়েছে তাদের। মামলায় গ্রেফতার দশজনের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হয় আজই। সন্ত্রাসবাদ বিরোধী ইউএপিএ আইনে বিচারকারী সংস্থা ৬ মাসের মধ্যে চার্জশিট না দিলে অভিযুক্ত জামিন পাওয়ার অধিকারী হন। তদন্ত চলাকালে পর্যাপ্ত নথিপত্র ও টেকনিক্যাল তথ্যপ্রমাণ সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন এনআইএ কর্তারা। ৬০টি জায়গায় তল্লাসি চালিয়ে প্রায় ৯৫০টি অকাট্য নথি জোগাড় করা হয়েছে, মামলায় ৩০০ জন সাক্ষী আছেন বলে জানা গিয়েছে। এনআইএ আগেই কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানির জামাই আলতাফ আহমেদ শাহ ওরফে আলতাফ ফান্টুস, মিরওয়াইজ ওমর ফারুকের নেতৃত্বাধীন মধ্যপন্থী হুরিয়ত কনফারেন্সের নেতা শাহিদ উল ইসলাম, হুরিয়তের গিলানি শিবিরের মুখপাত্র আয়াজ আকবর, নঈম খান, বসির ভাট ওরফে পীর সইফুল্লা, রাজা মেহরাজউদ্দীন কালওয়ালকে গ্রেফতার করে। মামলার ব্যাপারে তারা গ্রেফতার করে কাশ্মীরী ব্যবসায়ী জহুর আহমেদ ওয়াতালিকেও। চার্জশিটে নাম আছে প্রাক্তন জেকেএলএফ জঙ্গি বিট্টা কারাটে, চিত্র সাংবাদিক কামরান ইউসুফ ও জাভেদ আহমেদ ভাটেরও। ২০১৬ সালে হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget