এক্সপ্লোর

সন্ত্রাসের কোনও সীমান্ত হয় না: আদনান সামি

নয়াদিল্লি: পাকিস্তানের বোঝা উচিত, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের টার্গেট পাকিস্তানি সেনা ছিল না। তাঁদের লক্ষ্য ছিল জঙ্গিরা, যারা এর আগেও বারবার প্রতিবেশী দেশের ওপর হামলা চালিয়েছে। আবারও এভাবেই ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়ালেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী, বর্তমানে ভারতের নাগরিক আদনান সামি। উল্লেখ্য, সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি লঞ্চপ্যাডে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্টাইকের প্রশংসা করেন আদনান সামি। টুইটারে সেনা জওয়ানদের সাফল্যের প্রশংসা করলেও একবারও নাম করেননি পাকিস্তানের। এরপরই টুইটারে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। আক্রমণাত্মক টুইটও করা হয় তাঁর উদ্দেশে। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আদনান বলেন, এই টুইট আমার মনেরই কথা। যাঁরা আমায় নিয়ে সমালোচনা করছেন, তাঁদের কাছে মার্জনা চাইছি।আমাদের দেখা দরকার কেন এই স্ট্রাইক হল এবং কাদের বিরুদ্ধে হল। এই স্ট্রাইকের লক্ষ্য ভূখণ্ড অধিগ্রহণ ছিল না। এটা কোনও টেরিটোরিয়াল স্ট্রাইক নয়।আকস্মিক হামলারই পাল্টা জবাব সার্জিক্যাল স্ট্রাইক।জঙ্গি ক্যাম্পই এর লক্ষ্য ছিল। আদনান আরও বলেন, সন্ত্রাসবাদের কোনও ভৌগলিক সীমানা হয় না। জঙ্গিরা শুধু মুম্বই, পেশোয়ার-এই নয়, প্যারিসেও হামলা চালিয়েছে। মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ চালায় তারা। তিনি আরও বলেন, শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই চান দুটি দেশের মধ্যে শান্তি বজায় থাকুক। কথায় বলে, শিল্পীরা সবসময় শান্তির কথা বলেন। তাঁদের শান্তির বার্তাবাহক বলা হয়। এটা ঠিক। কিন্তু আমি মনে করি, শুধু শিল্পীরাই নন, সমস্ত সাধারণ মানুষই চান শান্তি-পরিস্থিতি বজায় থাকুক। আরও বলেন, যদি আমি দেখি, আমার প্রতিবেশীর বাড়ির জমা আবর্জনা আমার বাড়িতে ঢুকছে, সেটা কি ঠিক? আমার কী করা উচিত? আমি তাদের গিয়ে বলব জঞ্জাল পরিস্কার করতে। তাই পাকিস্তানের মানুষের কাছে সামি আর্জি জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইককে ব্যক্তিগতভাবে না নিয়ে সন্ত্রাস নির্মূল করতে হাতে হাত দিয়ে লড়ুক ভারত-পাকিস্তান। একার ক্ষমতা না থাকলে একসঙ্গে হয়ে লড়াই চালাক। যাতে আমাদের সন্তানরা শান্তিতে এই বিশ্বে বাস করতে পারে। প্রসঙ্গত, গতবছর ভারতের নাগরিকত্ব দেওয়া হয় পাক সঙ্গীতশিল্পী আদনানকে। ২০১৫-র মে মাসে পাক সরকার আদনানের পাসপোর্ট রিনিউ করতে অস্বীকার করে। এরপরই ভারত সরকার তাঁকে অনির্দ্দিষ্টকালের জন্য ভারতে থাকার অনুমতি দেয়।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget