এক্সপ্লোর

কাশ্মীর থেকে জঙ্গিরা পালিয়ে যাচ্ছে, দাবি জেটলির

নয়াদিল্লি: জঙ্গিরা আর কাশ্মীরের মানুষকে সন্ত্রস্ত করে রাখতে পারছে না। তারা উপত্যকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। এমনই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেছেন, নোট বাতিলের পর জঙ্গিদের অর্থের জোগান বন্ধ হয়ে গিয়েছে। বিদেশ থেকে তারা যাতে অবৈধভাবে অর্থ না পায়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এর ফলে জঙ্গিরা চাপে পড়ে গিয়েছে। জম্মু ও কাশ্মীরে অবৈধ কার্যকলাপ বন্ধ হয়ে যাচ্ছে। একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন জেটলি। তিনি বলেছেন, কাশ্মীর উপত্যকাকে সশস্ত্র জঙ্গিমুক্ত করাই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে তাঁরা কাজ করছেন। জঙ্গিরা এখন আর সন্ত্রাসবাদী কার্যকলাপের স্বপ্ন দেখতে পারছে না। তাদের জীবন মাত্র কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। কিছুদিন আগেও সংঘর্ষে জঙ্গিরা খতম হলেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পাথর ছুড়তে শুরু করত। তাদের নিরাপদ আশ্রয়ে পালিয়ে যেত জঙ্গিরা। কিন্তু এখন দেখা যাচ্ছে মাত্র ২০, ৩০ বা ৫০ জন পাথর ছুড়ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ যেভাবে সন্ত্রাসবাদীদের খতম করার কাজ করছে, তার প্রশংসা করতেই হবে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, স্বাধীনতার পর থেকে পাকিস্তান কোনওদিন স্বীকার করেনি, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীর দখল করাই পাকিস্তানের অসমাপ্ত কর্মসূচি। প্রথমে প্রথাগত যুদ্ধ করেছিল পাকিস্তান। কিন্তু ১৯৬৫, ১৯৭১ ও কার্গিল যুদ্ধে ভারতের ক্ষমতার প্রমাণ পেয়েছে তারা। এরপর ন’য়ের দশক থেকে কৌশল বদল করে ভারতে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া শুরু করেছে পাকিস্তান। তবে এখন সীমান্তে কড়া প্রহরা রয়েছে। ফলে জঙ্গিদের পক্ষে অনুপ্রবেশ করা কঠিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget