এক্সপ্লোর

নির্ভয়াকাণ্ডে দোষীদের ফাঁসি কার্যকরের আবেদন খারিজ, তিহার কর্তৃপক্ষকে ‘আইনি পাঠ’ আদালতের

আদালত জানায়, অনুমানের সাপেক্ষে মৃত্যু পরোয়ানা জারি করা যায় না।

নয়াদিল্লি: নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসি কার্যকর করার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছিল তিহার কর্তৃপক্ষ। যেহেতু দোষীদের আইনি প্রক্রিয়ার সময়সীমা এখনও শেষ হয়নি, তাই সেই আবেদন খারিজ করে দিল আদালত। ৫ ফেব্রুয়ারি দিল্লি আদালত দোষীদের শেষ সুযোগ দিয়েছেন তাদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সেই সময়সীমা আগামী সপ্তাহেই শেষ হবে। আদালত এও জানায়, অনুমানের সাপেক্ষে মৃত্যু পরোয়ানা জারি করা যায় না।

ঘটনাটা ছিল ২০১২ সালের ডিসেম্বর মাসের। কনকনে শীতের রাতে রাজধানীর রাজপথে ধর্ষিত হয়েছিলেন ২২ বছরের ফিজিওথেরাপি ইন্টার্ন জ্যোতি (নাম পরিবর্তিত)। শুধু ধর্ষণই নয়, বর্বরতা এমনই ছিল যে চিকিৎসা বিজ্ঞানও তাঁর জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছে। নারকীয় এই ঘটনায় মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত, রাম সিংহ সহ এক নাবালক, সকলকেই দোষী সাব্যস্ত করে আদালত। নাবালক হওয়ার কারণে ছাড়া পেয়ে যায় এক দোষী। তিহারে আত্মহত্যা করে অন্য আরেক দোষী রাম সিংহ। বাকি চার জনের মৃত্যুর দাবিতেই আইনি লড়াই লড়ছেন নির্ভয়ার মা।

আদালত মুকেশ, বিনয়, অক্ষয় ও পবনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। ঠিক হয় ২২ জানুয়ারি চার দোষীর ফাঁসির সাজা কার্যকর করা হবে। পরে তা আইনি কারণেই পিছিয়ে যায়। এরপর আদালত ১ ফেব্রুয়ারি ফাঁসি কার্যকর করার কথা ঘোষণা করে। তিহার জেল কর্তৃপক্ষ সমস্ত প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে আসতে বাধ্য হয়। কারণ দোষীরা এক এক করে প্রাণভিক্ষার আর্জি জানাতে শুরু করে। যদিও রাষ্ট্রপতি মুকেশ, অক্ষয় ও বিনয়ের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দেয়। এদের মধ্যে কেবল পবনই এখনও পর্যন্ত প্রাণভিক্ষার আর্জি জানায়নি। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট তার আর্জি খারিজ করার পর আর কোথাও কোনও আবেদন করেনি পবন।

অন্যদিক আদালত দোষীদের এক সপ্তাহ সময় দিয়েছে তাদের সমস্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। সেই সময়ও শেষের পথে। পবন বাদ দিয়ে সবাই তাদের প্রাণ বাঁচানোর সমস্ত চেষ্টা করে ফেললেও পবনের তরফে কোনও আবেদন এখনও পর্যন্ত কোনও আদালতে জমা পড়েনি। দোষী পবন এমন অবস্থায় আর কোথাও কোনও আবেদন করবেন না, এই ‘অনুমান’ থেকেই আদালতের কাছে ফাঁসি কার্যকর করার নতুন দিন ঘোষণার আর্জি জানায় তিহার কর্তৃপক্ষ। শুক্রবার সেই আর্জি খারিজ করে দেয় দিল্লি আদালত। শুনানিতে আদালতের পর্যবেক্ষণ, যেখানে আইন অপরাধীদের বাঁচার অধিকারকে স্বীকৃতি দিয়েছে সেখানে এমন আবেদন শুধু অপরাধই নয় পাপও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget