এক্সপ্লোর

আগামীকাল আস্থাভোট পালানিস্বামীর, চাই ১১৮

চেন্নাই: শনিবার প্রথম পরীক্ষায় বসতে চলেছেন তামিলনাড়ুর সদ্যনিযুক্ত মুখ্যমন্ত্রী এড়াপ্পড়ি কে পালানিস্বামী। এদিনই রাজ্য বিধানসভায় আস্থাভোটের সামনে দাঁড়াতে হবে তাঁর নেতৃত্বাধীন সরকারকে। শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে সহজেই ‘বৈতরণী’ পার করতে সক্ষম হবেন তিনি বলেই মনে করা হচ্ছে।

তবে, আস্থাভোটের আগের দিনই আরও একটি ধাক্কা খেল পালানিস্বামী শিবির। এদিন প্রাক্তন ডিজিপি তথা বর্তমান দলীয় বিধায়ক আর নটরাজ জানান, তিনি পালানিস্বামীর বিপক্ষে ভোট দেবেন। যার ফলে, মুখ্যমন্ত্রীর পক্ষে ২৩৪ সদস্য বিশিষ্ট কক্ষে সমর্থনের শক্তি কমে দাঁড়িয়েছে ১২৩।

এদিন নটরাজ জানান, তাঁর মতে, এটা আস্থাভোট নয়, বিবেকভোট। তাঁর দাবি, নিজের কেন্দ্রে তিনি সকল কর্মকর্তাদের থেক জানতে পেরেছেন, সকলেই ও পনীরসেলভমকেই মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। তিনি বলেন, আমার ভোটের মাধ্যমে জনতার চিন্তাধারা প্রতিফলিত হওয়া উচিত।

আস্থাভোটে জিততে পালানিস্বামীকে ১১৮-র ম্যাজিক ফিগার পৌঁছতে হবে। আপাত দৃষ্টিতে তা সম্ভব বলেই মনে হচ্ছে। বিরোধী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের পক্ষে রয়েছে মাত্র ১১ জন বিধায়ক।

কিন্তু, আজ শেষরাতে অনেক বাজি ওলট-পালট হতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। তাদের ব্যাখ্যা, আগামীকাল শেষ মুহূর্তে কয়েকজন বিধায়ককে কোনওভাবে যদি প্রভাবিত করতে পারে পনীরসেলভম শিবির, তাহলে, আস্থাভোটে হেরে যাবেন পালানিস্বামী। এর মধ্যে বিরোধী দল ডিএমকে-ও জানিয়ে দিয়েছে, তারা মুখ্যমন্ত্রীর বিপক্ষে ভোট দেবে।

এই সম্ভাবনা রুখতে তৎপর পালানিস্বামী শিবিরও। জানা গিয়েছে, বহু দলীয় বিধায়ক এখনও চেন্নাই থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কুভাত্তুরের একটি রিসর্টে রয়েছেন। আগামীকাল, সকালে তাঁরা রওনা দেবেন, যাতে ১১টার মধ্যে বিধানসভায় পৌঁছতে পারেন। ঠিক এই কারণেই আস্থাভোটের জন্য ১৫ দিন সময় পেলেও, শপথগ্রহণের ২ দিনের মধ্যেই তা সেরে ফেলতে চাইছেন ভি কে শশীকলা ঘনিষ্ঠ ই কে পালানিস্বামী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget