এক্সপ্লোর

৬৮ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির রাজপথে দেখা মিলল তেজস যুদ্ধবিমান, রুদ্র কপ্টার, টি নাইন্টি ট্যাঙ্ক, ধনুষ আর্টিলারির

নয়াদিল্লি:  আজ আটষট্টিতম প্রজাতন্ত্র দিবস। দিল্লির রাজপথে বর্ণাঢ্য কুচকাওয়াজ। দেখা মিলল তেজস যুদ্ধবিমান, রুদ্র কপ্টার, টি নাইন্টি ট্যাঙ্ক, ধনুষ আর্টিলারির। দেশজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে প্যারেড অনুষ্ঠান পালন। ৬৮-তম প্রজাতন্ত্র দিবসে দিল্লিকে নিশানা করতে পারে জঙ্গিরা। সতর্কবার্তা পাওয়ার পর থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোড়া রয়েছে রাজধানী দিল্লি। রয়েছে ১৫ হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা। রাজপথে  নিরাপত্তায় মোতায়েন রয়েছে একহাজার নিরাপত্তারক্ষী। দিল্লির ১০টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে কম্যান্ডোবাহিনী। আকাশ পথে হামলা রুখতে রাজধানীর দু’টি জায়গায় বসানো হয়েছে বিমানধ্বংসকারী অ্যান্টি এয়ারক্রাফট গান। চলছে ড্রোন থেকে নজরদারি। নিরাপত্তার কারণে কুচকাওয়াজের সময় থেকে দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে ইন্ডিয়া গেট সংলগ্ন পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রেস কোর্স ও উদ্যোগ ভবন মেট্রো স্টেশন। ৬৮-তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নিজের সামরিক শক্তি দেখাল ভারত। প্যারেডে রয়েছে এমআই থার্টিফাইভ হেলিকপ্টার। আধুনিকতম প্রযুক্তিতে ঠাসা এই কপ্টার প্রতিকূল পরিবেশে, দিনের যেকোনও সময়ে শত্রুপক্ষের উপর আক্রমণ শানাতে পারে। দর্শকরা দেখতে পেলেন সাঁজোয়া হেলিকপ্টার রুদ্র। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস রয়েছে  এবারের প্যারেডে। অ্যারোনটিকাল ডেভলপমেন্ট এজেন্সি এবং হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেডের তৈরি এই সুপারসনিক যুদ্ধবিমান নৌ ও বিমানবাহিনীর অন্যতম শক্তি। মহড়ায় রয়েছে জাগুয়ার ও সুখোই। প্যারেডে দেখা গেছে টি-নাইন্টি ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি ও ব্রহ্ম ক্ষেপণাস্ত্র। ১২৫ মিলিমিটারের কামান আর থার্মাল ইমেজের সুবিধা থাকা এই টি-নাইন্টি ট্যাঙ্ক নির্ভুল নিশানায় লক্ষ্যভেদে সক্ষম। যেকোনও জায়গায় লুকিয়ে রাখা অস্ত্র-বিস্ফোরক চটজলদি খুঁজে বার করতে উপযোগী রেডার সিস্টেম স্বাতী রয়েছে আজকের প্যারেডে। রয়েছে ধনুষ ১৫৫ মিলিমিটার আর্টিলারি গান।বিশ্বের অন্যতম আধুনিক গান সিস্টেমের সমস্ত সুবিধা আছে ধনুষে। কুচকাওয়াজে রয়েছে আধুনিকতম আকাশ উইপন সিস্টেমও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget