এক্সপ্লোর

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত ৪, গৃহহীন কয়েক হাজার

গুয়াহাটি: গত ৪৮-ঘণ্টায় প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্য। ইতিমধ্যেই, ত্রিপুরা ও মণিপুরে চারজনের মৃত্যু হয়েছে। অসমে রেল পরিষেবা ব্যাহত হয়েছে। কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইতিমধ্যেই, বন্যা-বিধ্বস্ত অঞ্চলগুলি থেকে মানুষদের উদ্ধার করতে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সহায়তা চেয়ে কেন্দ্রের কাছে আবেদন করেছে ত্রিপুরা সরকার। গতকালই, উনাকোটি জেলার কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

https://twitter.com/ANI/status/1006973581392146432

ত্রিপুরার এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, পরিদর্শন থেকে ফিরে এদিন সকালে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে, রাজনাথকে রাজ্যের বন্যা-ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত করেন মুখ্যমন্ত্রী।

ওই আধিকারিকের দাবি, বন্যা-পরিস্থিতির মোকাবিলা করতে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তিনি যোগ করেন, উদ্ধারকার্যে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে রাজ্যবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিল্পব দেব।

https://twitter.com/BjpBiplab/status/1007147689656504321

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্তা জানান, খরস্রোতা নদীর কবলে পড়ে গতকাল দুটি গ্রাম সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। প্রায় ১৪ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। গত ৪৮-ঘণ্টায় লাগাতার বৃষ্টির ফলে বহু এলাকা জলমগ্ন।

https://twitter.com/BjpBiplab/status/1006899462663331842

খোয়াই জেলায় বন্যার জলে ভেসে গিয়েছেন এক কৃষক। অন্যদিকে, দক্ষিণ ত্রিপুরা জেলায় মানু নদীর তীর থেকে আরেক কৃষকের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই, হড়পা বানে মৃতদের নিকটাত্মীয়কে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার কথা ঘোষণা করেছে ত্রিপুরা প্রশাসন।

https://twitter.com/CmoTripura/status/1006928491919466496

পাশের রাজ্য মণিপুরেও বন্যার ফলে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ইম্ফল ও পার্শ্ববর্তী জেলার সবকটি সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছে মণিপুর প্রশাসন। বন্যা-দুর্গতদের আশ্রয় দিতে আপৎকালীন ভিত্তিতে ১৫টি ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে খাবার ও জল সরবরাহের দায়িত্বে রয়েছে অসম রাইফেল্স।

নদীপাড়গুলির মেরামতের কাজ নিজে খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী এন বীরেণ সিংহ। গতকাল নদীর জন ফুলেফেঁপে উঠে ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। ধসের ফলে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অনেক জায়গায় বন্যার জলে রাস্তাই ভেসে গিয়েছে। ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিকল্প পথ তৈরি করতে কেন্দ্রীয় সংস্থাকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

অসমে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের পরিষেবা অনেকটাই ব্যাহত হয়েছে। বিশেষ করে, দিমা হাসাও জেলায় পাঁচটি জায়গায় ধস নামায় লুমডিং-বদরপুর শাখায় ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। ইতিমধ্যেই, জোরকদমে রেললাইন সারাইয়ের কাজ শুরু হয়েছে।

উত্তর-পূর্বের আরেক রাজ্য মিজোরামের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণ হয়েছে। রাজ্যের দক্ষিণ প্রান্তে লুংলেই, লাবংতলাই এবং সিয়াহা জেলাগুলি কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ সীমান্ত লাহোয়া লুংলেইতে গত ২ দিনের বৃষ্টিপাতের ফলে ৬০টি বাড়ি ডুবে গিয়েছে। গতরাতে, প্রবল বৃষ্টির ফলে, দক্ষিণ মিজোরামের ২টি মূল রাস্তা বন্ধ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget