এক্সপ্লোর

পুরনো ধ্যানধারণা ভুলে মেকওভারের পথে হাঁটছে পর্যটন মন্ত্রক

নয়াদিল্লি: গতানুগতিক, আদ্যিকালের চেহারা পালটে মেকওভার করতে চাইছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। উপকূল উৎসব ও অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করতে চায় তারা, শুরু করতে চায় সূর্যাস্তের পর কনসার্ট এবং পর্যটকদের পক্ষে সহজলভ্য সেকেন্ডহ্যান্ড, সস্তা জিনিসপত্রের বিপণী। পর্যটন মন্ত্রকের সচিব রশ্মি ভার্মা জানিয়েছেন, আরও বেশি পর্যটক টানতে এবার নতুন করে শুরু করতে চান তাঁরা। তাই ৫ তারিখ থেকে গোটা দেশে পর্যটন যাত্রা শুরু হয়েছে। এর মধ্যে পর্যটনস্থলগুলিতে নানা ধরনের উৎসব হবে, যাতে বিদেশিরা বোঝেন, ভারত মানে এক অন্যরকম অভিজ্ঞতা। আগে পর্যটন মন্ত্রকের সঙ্গে পরিবেশ ও বন মন্ত্রকের খিটিমিটি লেগেই থাকত। অশান্তি বাধত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গেও। সে সব কাটিয়ে উঠে বোঝাপড়ার মাধ্যমে এগোতে চায় তারা। পর্যটন মন্ত্রক ঠিক করেছে, গুজরাতে উপকূল উৎসব করবে তারা, অ্যাডভেঞ্চার উৎসব করবে রাজস্থানে, সস্তা ও অ্যান্টিক জিনিসপত্রের বাজার বসবে মণিপুরে, উত্তরাখণ্ডে হবে মোটরবাইক র‌্যালি। উত্তরপ্রদেশে হবে নাচের প্রতিযোগিতা। এছাড়াও হবে পথ নাটিকা, কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল ও অন্য নানা ধরনের অনুষ্ঠান। পর্যটন মন্ত্রক জানিয়েছে, পর্যটনকে বেশিরভাগ সময় মনে করা হয় বড়লোকদের ব্যাপার। এই মানসিকতা ভেঙে তা যে সাধারণের, সেই ধারণা ছড়িয়ে দেওয়াই লক্ষ্য। যেই ঘুরতে যান তিনিই পর্যটক। তা তিনি মন্দিরেই আসুন বা রেস্তোঁরাতেই যান। বিশেষ করে তাদের নজর তরুণ প্রজন্মের দিকে। তারা যেন গোটা দেশ ঘুরে বেড়ায় সে ব্যাপারে উৎসাহ দিতে চায় পর্যটন মন্ত্রক।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget