এক্সপ্লোর

তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের

লখনউ: উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে বাদ দেওয়ার পর ফের তাজমহল ঘিরে বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রে বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছেন সঙ্গীত। এবার তাঁর দাবি, ‘উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে তাজমহলকে বাদ দেওয়ায় অনেকেই হতাশ। কিন্তু ইতিহাস কী বলছে? তাজমহল তৈরি করেছিলেন এমন একজন ব্যক্তি (শাহজাহান) যিনি নিজের বাবাকে জেলে বন্দি করেছিলেন, হিন্দুদের শেষ করতে চেয়েছিলেন। এটা ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। এই ধরনের লোকজন যদি আমাদের ইতিহাসের অংশ হন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ইতিহাস বদলে দেব।’ উত্তরপ্রদেশের মেরঠ জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠান তাজমহল নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন সারধনা কেন্দ্রের বিজেপি বিধায়ক। তাঁর আরও দাবি, মহম্মদ আলি জৌহর বিশ্ববিদ্যাদল সন্ত্রাসবাদীদের ঘাঁটি। বিজেপি অবশ্য বিতর্ক ঝেড়ে ফেলার লক্ষ্যে এই বিধায়কের মন্তব্যকে তাঁর একান্ত নিজস্ব বলে দাবি করেছে। বিজেপি মুখপাত্র অনিলা সিংহ বলেছেন, সঙ্গীত যেটা বলেছেন, সেটা তাঁর মতামত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই। সঙ্গীতের বিরুদ্ধে মুজফফরনগরে সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল। যদিও পরে তাঁকে ক্লিনচিট দেওয়া হয়। গোমাংসের বিরুদ্ধেও প্রচারের প্রথমসারিতে দেখা যায় এই বিজেপি বিধায়ককে। এবার তিনি নয়া বিতর্কে জড়ালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget