এক্সপ্লোর

ধনপুর কেন্দ্রে ৫৪৪১ ভোটে জিতলেন মানিক সরকার

আগরতলা: # ধনপুর কেন্দ্রে জিতলেন মানিক সরকার। মানিক সরকার পেলেন ২২,১৭৬ ভোট। জয়ের ব্যবধান ৫৪৪১ ভোট।

# মানিক সরকারের কেন্দ্রে ফের শুরু হল ভোটগণনা।

# ত্রিপুরার ধনপুর কেন্দ্রে স্থগিত ভোটগণনা। ধনপুর কেন্দ্রে প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকার। ৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মানিক সরকার। কনট্রোলিং ইউনিটে সই করলেন না বিজেপির পোলিং এজেন্ট। ধনপুর কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। নির্বাচন কমিশনে নালিশ সিপিএমের।

# ত্রিপুরার ধনপুর আসনে আবার এগিয়ে গেলেন সিপিএমের তারকা প্রার্থী, মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বামেদের পক্ষে অশনিসঙ্কেত। ধনপুর আসনে পিছিয়ে পড়েছেন দলের ২০ বছরের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ফলে মনে করা হচ্ছে, উত্তর পূর্বাঞ্চলের দীর্ঘদিনের এই লাল দুর্গ এবার গেরুয়া ঝড়ের শিকার হবে।

মানিক সরকারের জনপ্রিয়তা নিয়ে ত্রিপুরায় বিরোধীদের মধ্যেও প্রশ্ন ছিল না। মূলত তাঁর ভাবমূর্তির ওপরেই ভর করে এবার ভোট বৈতরণী পার হওয়ার ভরসা করেছিল বামেরা। ভোটপ্রচারেও মূলত তাঁকেই আক্রমণ করে বিরোধীরা, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নাম করে বলেন, মানিক নয়, এবার হিরে আনুন। কিন্তু সিপিএমের ভরসা ছিল মানিকবাবুর অমলিন ভাবমূর্তি ও কাজের মানুষ পরিচয়ের জেরে এবারেও দখলে রাখা যাবে ত্রিপুরা।

যে ধনপুর আসনের দিকে এখন তাকিয়ে গোটা দেশ, তা সিপাহিজালা জেলার পাহাড় ও ধানক্ষেতে ঘেরা একটি কেন্দ্র। এখানে মূলত থাকেন হিন্দু, মুসলমান ও উপজাতি সম্প্রদায়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই ধনপুর দীর্ঘদিন ধরে মানিক সরকারের গড়। এখান থেকে পঞ্চমবার জয়ের আশা নিয়ে ভোটে দাঁড়ান তিনি। তবে এবার আর কংগ্রেস নয়, তাঁর মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপি, আর শেষ ফলাফল আসা পর্যন্ত মানিকবাবু মোটেই স্বস্তিতে নেই।

বিজেপি এখানে দাঁড় করিয়েছে তাদের প্রদেশ সাধারণ সম্পাদক প্রতিমা ভৌমিককে। এ নিয়ে দ্বিতীয়বার তিনি দাঁড়ালেন মানিকবাবুর বিরুদ্ধে। এর আগে ১৯৯৮-এ প্রতিমাদেবী মানিকবাবুর বিরুদ্ধে ভোটে হেরে যান। কিন্তু এবার তাঁর সব হিসেব ওলটপালট করার আশা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget