এক্সপ্লোর

Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?

Hathras stampede investigation: হাথরাসের ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এল সুরজপাল ওরফে ভোলে বাবার বক্তব্য। একটি ভিডিও বিবৃতিতে, হাথরাসেপ মর্মান্তিক ঘটনা নিয়ে তিনি শোকপ্রকাশ করলেন।

মইনপুরী :হাথরাসে ( Hathras stampede )পদদলিত হয়ে বহু মৃত্যুর ঘটনার পর থেকেই তিনি ছিলে বেপাত্তা। যাঁর পায়ের ধুলো সংগ্রহ করতেই উন্মত্ত হয়ে ছুট দিয়েছিল জনতা, সেই ভোলেবাবা ( Bhole Baba ) ওরফে সূরজপালের টিকিটিও পাওয়া যায়নি ঘটনার পর। অন্তরালে থেকেই বার্তা দিয়েছিলেন । তাঁর সৎসঙ্গে শতাধিক প্রাণ চলে যাওয়ার পরও এফআইআরে নাম নেই সূরজপালের। এই পরিস্থিতিতে ঘটনার ৪ দিন পর সামনে এলেন তিনি। 

হাথরাসের ঘটনার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এল সুরজপাল ওরফে ভোলে বাবার বক্তব্য। একটি ভিডিও বিবৃতিতে, হাথরাসেপ মর্মান্তিক ঘটনা নিয়ে তিনি শোকপ্রকাশ করলেন। নিজের উপর দায় তো নিলেনই না, বললেন,  '২ জুলাইয়ের ঘটনার পর আমরা খুব ব্যথিত... ঈশ্বর আমাদের এই দুঃখজনক সময় থেকে বেরিয়ে আসার শক্তি দিন। সরকার  ও প্রশাসনের প্রতি আস্থা বজায় রাখুন। যাঁরা দুর্বৃত্ত তাঁদের রেহাই দেওয়া হবে না বলে আমরা নিশ্চিত। আমি আমার আইনজীবী এমপি সিংয়ের সঙ্গে পরামর্শ করেছি। সিং কমিটির সদস্যদের শোকসন্তপ্ত পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর এবং তাঁদের সারাজীবন সাহায্য করার জন্য অনুরোধ করেছেন...'

হাথরাস দুর্ঘটনার প্রধান অভিযুক্ত দেব প্রকাশ মধুকরকে শুক্রবার গভীর রাতে ইউপি এসটিএফ গ্রেফতার করে। দুর্ঘটনার পর থেকে মধুকর পলাতক ছিল। পুলিশ মধুকরকে ধরে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল । উত্তরপ্রদেশ সরকার এই ঘটনার তদন্ত করার জন্য একটি সিট গঠন করেছে। তদন্তকারীরা ইতিমধ্যে ৯০ জনের বক্তব্য রেকর্ড করেছেন।  শুক্রবার সিট এর তরফে অনুপম কুলশ্রেষ্ঠ এ কথা জানান। 

হাথরাসে 'পিটিআই'- কে দেওয়া একটি সাক্ষাৎকারে এডিজি কুলশ্রেষ্ঠ বলেন, 'এখন পর্যন্ত ৯০ টি বিবৃতি রেকর্ড করা হয়েছে। একটি প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে, আর একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হচ্ছে। তিনি আরও জানান, আরও তথ্যপ্রমাণ সামনে আসছে।  তদন্তের পরিধি বাড়ানো হয়েছে।এখনও পর্যন্ত পাওয়া তথ্য, প্রমাণ ও বয়ানের ভিত্তিতে এটা স্পষ্ট যে, ত্রুটি আয়োজকদের তরফেই ছিল। এখন এই শতাধিক প্রাণ চলে যাওয়ার পর মূল দোষীরা ধরা কবে পড়ে, সেটাই দেখার। 

আরও পড়ুন :                          

"নমস্কার, কেমন আছেন সবাই...'' কীভাবে জনপ্রিয় 'প্রবাসে ঘরকন্না' শেয়ার করলেন মহুয়া           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত অন্তত ৪
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget