এক্সপ্লোর

Puri Jagannath Rath Yatra: জগন্নাথ ধামের রত্নভাণ্ডারে আড়ালে কী রহস্য? চাবি না মিললে ভাঙা হবে তালা, জানাল কমিটি

Puri Jagannath Temple Ratna Bhandar ; বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে? জানা যাবে দরজা খুললেই।

অর্ণব মুখোপাধ্যায়, হুগলি : পুরীকে ( Puri Rath Yatra ) ঘিরে রয়েছে ইতিহাস, মানুষের বিশ্বাস আর কিংবদন্তি। নীলাচল যেন পরতে পরতে রহস্যে মোড়া। নানা গল্প মহাপ্রভুর এই ধামকে ঘিরে। আর সবথেকে বেশি বোধ হয় রহস্যে ঢাকা  পুরী জগন্নাথ ( Puri Jagannath Temple ) মন্দিরের রত্ন ভাণ্ডার ! সেই রত্ন ভাণ্ডার এবার খুলে দেওয়া হবে। সেই সঙ্গে হয়ত উন্মোচিত হবে অনেক সত্যি। সত্যিই কী কী ধন - রত্ন লুকিয়ে রয়েছে মন্দিরের রত্নভাণ্ডারে ( Puri Mandir Ratnabhandar ) ? এবার রহস্যের আড়াল থেকে বেরিয়ে আসবে সত্যিকারের ছবি। উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ৷ তার জন্য গঠন করেছে একটি উচ্চপর্যায়ের কমিটি। 

পুরীর এই  রত্নভাণ্ডার নিয়ে নানা বিষ্ময়কর বিশ্বাস রয়েছে।  ভক্তদের বিশ্বাস, পুরীর জগন্নাথ মন্দিরে রত্ন ভাণ্ডারে যা সম্পত্তি রয়েছে, তা দেশ-বিদেশের কোথাও নেই। মনে করা হয়, পুরীর রত্নভাণ্ডারে এমন সব মণিমাণিক্য আছে, যার দিকে তাকালেই নাকি চোখে ঝিলমিল লেগে যায়। নীলাচলবাসীর বিশ্বাস মহাপ্রভুর বিপুল ঐশ্বর্যর পাহারায় রয়েছে বিষধর। সব কৌতুহল নিরসন হওয়া সম্ভব শুধু মাত্র তালা খোলা গেলেই। 

রথযাত্রা উৎসবের মধ্যে কবে খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।  

কমিটি বৈঠক করে ঠিক করেছে , তালা খোলা হবে শিগগিরিই। চাবি দিয়ে যদি রত্নভাণ্ডার উন্মোচিত না হয়, তাহলে তালা ভেঙে ঢোকা হবে সেই কক্ষে।  আদতে কী রয়েছে এই রত্ন ভাণ্ডারে তাহলেই তো জানা সম্ভব। ওড়িশা হাইকোর্টের নির্দেশ মেনে এই প্যানেল গঠন করা হয়েছে। ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে  ১৬ সদস্যের নতুন কমিটি আগামী শনিবারই রত্নভাণ্ডার খোলার তারিখ ঠিক করবে।  কমিটি চাইছে, রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথদেব যে কদিন মন্দিরের বাইরে থাকবেন, তারই মধ্যে এই কাজ সারা হবে। এর ভিতরে মূল্যবান জিনিসপত্রের তালিকাও তৈরি করা হবে । 

গত বছর রত্নভাণ্ডারের সুরক্ষার বিষয়ে বিজেপি নেতা সমীর মোহান্তি একটি মামলা দায়ের করেন। সেই জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট সরকারকে একটি উচ্চ-স্তরের কমিটি গঠনের নির্দেশ দেয়। তারপরই এই উদ্যোগ। 

আরও পড়ুন : 

এই বিশেষ দিনেই মাহেশে জগন্নাথ পরেন রুপোর হাত, দর্শনে কী ফল মেলে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget