এক্সপ্লোর

গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার দুই বাংলাদেশি জেএমবি জঙ্গি

নয়ডা ও লখনউ: সন্ত্রাস দমন অভিযানে বড়সড় সাফল্য পেল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে গ্রেটার নয়ডা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ(জেএমবি)-এর দুই সদস্যকে গ্রেফতার করেছে তারা।

উত্তরপ্রদেশ পুলিশের ডিজি ও পি সিংহ জানান, ধৃত ২ জঙ্গিরা হল মুশারফ ওরফে মুশা এবং রুবেল আহমেদ। দুজনই বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, দুজনকে গ্রেটার নয়ডার সুরজপুর থানার অন্তর্গত একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়। পরে, তাদের লখনউ নিয়ে এসে জেরা করে এটিএস ও গোয়েন্দা বিভাগের আধিকারিকরা।

https://twitter.com/ANINewsUP/status/1021666432751259648

পুলিশ সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, রাজধানী অঞ্চলে বড়সড় নাশকতা হামলার ছক কষেছিল ধৃতেরা। দুজনকে জেরা করে আরও তথ্য আদায় করার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ জানিয়েছে, ধৃত ২ জঙ্গিই জেএমবি-র সক্রিয় সদস্য। ডিজি জানান, ট্রানজিট রিমান্ডে দুজনকে নিজেদের রাজ্যে নিয়ে গিয়ে জেরা করবে পশ্চিমবঙ্গ পুলিশ।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, গোপন সূত্রে খবর ছিল, কয়েকজন জেএমবি সদস্য চুপিসারে রাজধানী অঞ্চলে টাকা জোগাড় করার চেষ্টা চালাচ্ছে। সেই খবরের সূত্র ধরেই অভিযান চালিয়ে গ্রেটার নয়ডা থেকে এই জুদনকে গ্রেফতার করে পুলিশ। প্রসঙ্গত, ১৯৯৮ সালে শেখ আব্দুর রহমানের হাতে প্রতিষ্ঠিত হয় জেএমবি। বাংলাদেশ জুড়ে প্রায় ৫০০ বিস্ফোরণ ঘটানোয় অভিযুক্ত জেএমবি-কে শেষমেশ ২০০৫ সালে তাকে নিষিদ্ধ ঘোষণা করে সেদেশের প্রশাসন।

https://twitter.com/ANINewsUP/status/1021724045409234944

এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের আরেকটি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম(এবিটি)-র তিন সন্দেহভাজন সদস্যকে লখনউ থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশের এটিএস। তিনজনই বাংলাদেশের নাগরিক ছিল। হাওড়া-অমৃতসর ট্রেন ধরার সময় মহম্মদ ইমরান, রাজিউদ্দিন ও মহম্মদ ফিরদৌসকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget