এক্সপ্লোর
চুরি যাওয়া গাড়ি পাওয়া গেল ওএলএক্স-এ !

নয়াদিল্লি: নিজের শখের গাড়িটি চুরি যাওয়ার পর থেকে বেশ মনমরা হয়ে ছিলেন শালিমার বাগের বাসিন্দা বাবু। ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে হঠাতই ওএলএক্স-এর একটা বিজ্ঞাপণে তাঁর চোখ আটকে যায়। এ তো তাঁরই সাধের সেই এসইউভি। রঙ, চেহারা দেখে চিনে নিতে একেবারেই অসুবিধে হয় না বাবুর। এঘটনা এই প্রথম নয়। গতমাসেই একই অভিজ্ঞতার শিকার হয়েছেন নয়ডার বাসিন্দা কুলবন্ত সিংহ। ওএলএক্স-এ পুরোনো জিনিসের বিজ্ঞাপণে নিজের চুরি যাওয়া হন্ডা সিটি দেখতে পান তিনিও। বিক্রির জন্য সুন্দর ছবি তুলে সেটি প্রদর্শন করা হয়েছে। পরপর ওএলএক্স-এ এই ঘটনার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি চুরির ঘটনায় প্রধান অভিযুক্ত জুলফিকর সিংহের খোঁজে তল্লাশি চালাচ্ছে তারা। এরসঙ্গে জড়িত সন্দেহে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ইশতিয়াক আলি নামে ব্যক্তিকে।
Before You Go
Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ফুটবলের
খবর
ক্রিকেট

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















