এক্সপ্লোর

ভারতের সামরিক প্রস্তুতির আঁচ পেতে সীমান্তে ঘোরাঘুরি পাক ড্রোনের, দাবি বিএসএফ-এর

নয়াদিল্লি: ভারত-পাক সীমান্তে উত্তেজনা অব্যাহত। বিএসএফ-এর দাবি, সার্জিক্যাল স্ট্রাইকের পর সীমান্তের খুব কাছ দিয়ে উড়তে দেখা গিয়েছে পাক চালকবিহীন বিমান বা ড্রোনকে। সূত্রের দাবি, দেশব্যাপী নিরাপত্তাকে আরও আঁটোসাঁটো করা হয়েছে। এই প্রেক্ষিতে দেশের পশ্চিম সীমান্তের পাশাপাশি পূর্বে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যাতে সেখান থেকে কোনও জঙ্গি যাতে এদেশে ঢুকতে না পারে। সার্জিক্যাল স্ট্রাইকের পরই পাকিস্তান সীমান্ত-লাগোয়া অঞ্চলে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মর্মে সীমান্তের নিরাপত্তাকে বাড়ানোর নির্দেশ দিয়েছিল। তারপরই পাক সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজায় বিএসএফ। এদিন বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা প্রক্রিয়া খতিয়ে দেখেন বাহিনীর শীর্ষ কর্তারা। বিএসএফএর ডিজি কে কে শর্মা বলেন, পশ্চিম সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা ও সুরক্ষা বাহিনীকে হাই-অ্যালার্টে রাখা হয়েছে। শর্মা স্বীকার করে নেন, পাক সীমান্তে এখনও চরম উত্তেজনা রয়েছে। বিশেষকরে, নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি জারি রেখেছে পাকিস্তান। তিনি জানান, সেনাকে তাঁরা সবরকম সাহায্য করছেন। এরসঙ্গেই বিএসএফ প্রধান জানান, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তের (আইবি) খুব কাছে পাক চালকহীন বিমানকে (ইউএভি) উড়তে দেখা গিয়েছে। তিনি বলেন, আইবি-র প্রায় ১০০ মিটার দূরে ওই বিমানকে দেখা গিয়েছে। শর্মার মতে, ইউএভি-র মাধ্যমে হতে পারে ভারতের সামরিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইছে পাকিস্তান। যদিও, শর্মা জানিয়ে দেন, পাকিস্তানকে যে কোনও জবাব দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। তাঁর আশ্বাস, জঙ্গিদের কোনও দুরভিসন্ধিই সফল হতে দেবেন না তাঁরা। পাশাপাশি, বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। শর্মা বলেন, নতুন করে বাংলাদেশে কোনও জঙ্গি কার্যকলাপের খবর মেলেনি। যদিও, নিরাপত্তায় কোনও ঢিলেমি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget