এক্সপ্লোর

‘রেনেসাঁ ম্যান বনাম চাণক্য, খেলা এবার শুরু’, বিজেপিকে তোপ এনসিপি মুখপাত্রের

শনিবার সকালে নিঃশব্দে শপথ সমারোহ শেষ করেছেন দেবেন্দ্র ও অজিত।

নয়াদিল্লি: মহারাষ্ট্রের রাজনৈতিক আবহাওয়া একেবারে গোলমেলে। রাজনীতির বিশারদেরা যখন অনুমান করছিলেন মহাজোটের (এনসিপি-কংগ্রেস-শিবসেনা) ঘোড়ায় চেপে কুর্সিতে বসবেন উদ্ধব ঠাকরে, তখনই একেবারে হাওয়ার মুখ ঘুরিয়ে বাজিমাত করে বসেছেন দেবেন্দ্র ফডনবীশ। মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে এই মুহূর্তে জয়ী দেবেন্দ্রই। সংখ্যা প্রমাণ করতে না পারলেও এনসিপি নেতা অজিত পওয়ারের হাত ধরে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে ফেলেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরদ পওয়ারের ভাইপো অজিতের সমর্থন আদায় করে আসলে খেলা ঘুরিয়েছেন অমিত শাহ। কর্ণাটক, হরিয়ানায় যেভাবে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও সরকার গড়েছে বিজেপি এখানেও সেই একই ফর্মুলা প্রয়োগ করেছেন ‘বিজেপির চাণক্য’। তবে সেটা আরও শৈল্পিকভাবে। সবটাই হয়েছে তলে তলে। অনেকে আবার শিবসেনা-এনসিপি কথাবার্তার মধ্যেই নরেন্দ্র মোদি ও শরদ পওয়ারের বৈঠককেও নজরে রাখছেন।

শনিবার সকালে নিঃশব্দে শপথ সমারোহ শেষ করেছেন দেবেন্দ্র ও অজিত। এবার সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাঁদের। তবে এনসিপি-র বিধায়কদের সমর্থন আদায় করা যে সহজ হবে না, তা ভাল করেই জানেন সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী। অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন উদ্ধবও। আজই এনসিপি-র ‘রেনেসাঁ ম্যান’ শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর এই বৈঠকের পরই এনসিপি মুখপাত্র কার্যত বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বসেছেন। ‘খেলা শুরু’, ট্যুইট এনসিপি মুখপাত্রের। এই ইঙ্গিতপূর্ণ ট্যুইটে  পরিষ্কার করে বলা হয়েছে, এই খেলা হবে দুই নেতার মধ্যে। একজন এনসিপি নেতা তথা ‘রেনেসাঁ ম্যান’ শরদ পওয়ার এবং অন্যজন ‘বিজেপির চাণক্য’ অমিত শাহ।

এদিক মহারাষ্ট্রের মহানাটক পৌঁছেছে শীর্ষ আদালতের দরজায়। আইনি লড়াইয়ে জয় কার হবে সেবিষয়ে যেমন নজর থাকবে দেশের তেমনই নজরে থাকবে এই শরদ-শাহ দ্বৈরথেও।

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget