এক্সপ্লোর

তথ্য-গোপনীয়তা বজায় রাখতে ভার্চুয়াল আইডি চালু করতে চলেছে আধার-কর্তৃপক্ষ

নয়াদিল্লি: আধারের গোপনীয়তা রক্ষা নিয়ে একাধিক অভিযোগ ও উদ্বেগ প্রশমন করতে অভিনব উদ্যোগ নিল কেন্দ্র।

আধার-তথ্যের গোপনীয়তার রক্ষার কথা মাথায় রেখে এবার ভার্চুয়াল আইডি চালু করতে চলেছে আধার কর্তৃপক্ষ। এর ফলে গ্রাহককে আর ১২ ডিজিটের আধার নম্বর কাউকে জানাতে হবে না। তার বদলে তাঁরা ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন।

ইউআইডিএআই-এর তরফে জানানো হয়েছে, এই ভার্চুয়াল আইডি-তে থাকবে ১৬ ডিজিটের একটি নম্বর। এর থেকে কোনও সংস্থা শুধু গ্রাহকের নাম, ঠিকানা আর ছবি পাবে। আগামী ১ মার্চ থেকে এই নতুন ব্যবস্থা চালু হবে বলে আশা আধার-কর্তৃপক্ষের।

জানা গিয়েছে, একজন গ্রাহক যতবার ইচ্ছে ওয়েবসাইট থেকে ভার্চুয়াল আইডি তৈরি করতে পারবেন। নতুন ভার্চুয়াল আইডি তৈরি হলেই পুরনো ভার্চুয়াল আইডি নষ্ট হয়ে যাবে। নতুন সিমকার্ড দেওয়া সহ বেশ কিছু কাজ এই ভার্চুয়াল আইডি-তেই হয়ে যাবে।

ইউআইডিএআই জানিয়েছে, মার্চের শেষ থেকে তা চালু হলেও, আরও তিনমাস পর, অর্থাৎ আগামী ১ জুন থেকে এই নতুন ব্যবস্থাকে বাধ্যতামূলক করার ভাবনা রয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, এবার থেকে ভেরিফিকেশনের জন্য ‘লিমিটেড কেওয়াইসি’-র নীতি মেনে চলা হবে। এর আওতায়,  টেলিকম সহ সংশ্লিষ্ট অনুমোদিত এজেন্সিকে ব্যক্তির স্রেফ নাম, ঠিকানা ও ছবি দেওয়া হবে, যা তাঁর পরিচয় যাচাইয়ের জন্য যথেষ্ট।

আধার-তথ্য ফাঁস ও তার অপব্যবহার নিয়ে সম্প্রতি বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একটি সর্বভারতীয় দৈনিকে এ-ও জানানো হয়েছে যে, ৫০০ টাকার বিনিময়ে মাত্র ১০ মিনিটেই যাবতীয় আধার-তথ্য হাতের নাগালে চলে আসতে পারে।

এই নিয়ে দেশজুড়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। আধার-কর্তৃপক্ষ সব অভিযোগ খারিজ করে। এমনকী, সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়। যদিও, তাতে বিতর্ক থামেনি।

এদিন, আধার নিয়ন্ত্রক সংস্থার তরফে জানানো হয়েছে, বেশ কয়েকমাস ধরেই এই ভার্চুয়াল আইডি-র ওপর গবেষণা ও কাজ চলছে। নতুন ব্যবস্থার মাধ্যমে তথ্য ফাঁস তার অপব্যবহার অনেকটাই রোখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!

ভিডিও

Chaos in Jadavpur University : 'রাত ১.৩০ এত সংখ্যক বহিরাগত নকশাল কীভাব ক্যাম্পাসে?' : ABVP
TMC News : সন্দেশখালিতে তৃণমূল নেত্রী মিঠু সর্দারকে লক্ষ্য করে ডিম
Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget