এক্সপ্লোর

Bally Bridge Closed: ব্রিজ সংস্কারের কাজ হবে শেষ, এই দিন থেকে বালি ব্রিজে স্বাভাবিক হবে যান চলাচল

বালি ব্রিজ সংস্কারের জন্য ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ব্রিজের একাংশে যান চলাচলও বন্ধ রয়েছে।  

ভাস্কর ঘোষ, হাওড়া : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সমস্যা। শুক্রবারও অন্যথা হল না। বরং সমস্যা বাড়ল । ২৩ জানুয়ারি ছুটির দিন অফিস যাত্রীর সংখ্যা কম ছিল। শুক্রবার কাজের দিনে চাপ আরও বাড়ল। এদিন এক সঙ্গে ঘোরতর সমস্যায় পড়লেন বাসযাত্রী ও ট্রেনযাত্রীরা। বালি ব্রিজ সংস্কারের জন্য ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ব্রিজের একাংশে যান চলাচলও বন্ধ রয়েছে।  বাসে মাত্রারিক্ত ভিড় , সেই সঙ্গে বালি ব্রিজের একই লেন দিয়ে দুই - মুখী যান চলাচলের জেরে প্রবল ট্রাফিক জ্যাম, যেন গোদের উপর বিষফোঁড়া। দুর্ভোগের অন্ত রইল না বালি, দক্ষিণেশ্বর চত্বরের বাসিন্দাদের। সেই সঙ্গে হয়রানির শিকার হলেন বহু ট্রেনযাত্রী। 

বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। আগেই এই বিষয়ে নির্দেশিকা জারি করে, বিকল্প পথের কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, অনেকের কাছেই সেই বার্তা পৌঁছায়নি। ফলে নাকাল হলেন তাঁরা। 

পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের কাজ চলছে। আর তার জেরেই সোমবার ভোর ৪টে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল রেলের তরফে।  CCR ব্রিজ সংস্কারের জন্য দক্ষিণেশ্বর থেকে বালি-ডানকুনির দিকে যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই কারণে শিয়ালদা -ডানকুনি ট্রেন চলাচলও বন্ধ।  সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র দুচাকা ও তিনচাকা যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল ৮টার মধ্যে কাজ শেষ করে রাস্তা থেকে যন্ত্রপাতি সরাতেই পারেনি রেল। যার জেরে প্রবল যানজট তৈরি হয়। বালি ঢোকার অনেকটা আগে থেকে ডানলপ পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় দুঘণ্টা পর খানিকটা স্বাভাবিক হয় পরিস্থিতি। 

একে ঘুরপথে যাতায়াত। দোসর যানজট। অফিসটাইমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতদিন বালি স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে উঠে ডানলপ বা ডানকুনি যাওয়ার বাস ধরা যেত।  কিন্তু ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার অনেককেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে, তারের জালের ওপর দিয়ে কিম্বা নীচের ফাঁক গলে যেতে দেখা যায়।  এই খবর সম্প্রচার করার পরই অবশ্য তড়িঘড়ি বালি হল্ট স্টেশনের পাঁচিল ভেঙে তৈরি করে দেওয়া হয় বিকল্প রাস্তা। প্রশ্ন উঠেছে, এই যাত্রী হয়রানির দায় কার? বিকল্প রাস্তা কেন আগে তৈরি করা হয়নি?

রবিবার রাতের মধ্যেই CCR ব্রিজ সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে সোমবার থেকে যান চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা। 

 

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
NRS Doctor Found Dead: 'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
'ওরা মেরে ফেলবে', এই 'ওরা' আসলে কারা ? NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে মুখ খুললেন তাঁর দিদি, কী কথা হয়েছিল শেষবার ?
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari:
Kunal Ghosh:
Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget