এক্সপ্লোর

উন্নাও-ধর্ষিতা, পরিবারকে মধ্যপ্রদেশে পাকাপাকি বসবাসের প্রস্তাব কমলনাথের

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে।

ভোপাল: সুপ্রিম কোর্টের উন্নাও ধর্ষণ মামলা সংক্রান্ত রায়ের পর নির্যাতিতাকে তাঁর রাজ্যে এসে থাকার প্রস্তাব দিলেন কমলনাথ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে। গতকাল শীর্ষ আদালত উন্নাও ধর্ষণ সংক্রান্ত পাঁচটি মামলাই উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত থেকে দিল্লির এক আদালতে সরানোর নির্দেশ দিয়ে রোজ শুনানি, বিচার প্রক্রিয়া চালিয়ে ৪৫ দিনের মধ্যে তা সম্পূর্ণ করতেও বলে। এই প্রেক্ষাপটে কমলনাথ ট্যুইট করেন, ধর্ষিতাকে তাঁর সরকার ‘রাজ্যের মেয়ে’র মর্যাদা দেবে। মামলায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত স্বাগত। নির্যাতিতা, তার মা ও পরিবার নিরাপত্তার অভাব বোধ করে উত্তরপ্রদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ওদের মধ্যপ্রদেশে পাকাপাকি থাকার আবেদন করছি। পুরো পরিবারটিকে পূর্ণ নিরাপত্তা দেব আমরা। নির্যাতিতার আরও ভাল চিকিত্সার ব্যবস্থাও করব, উন্নত মানের শিক্ষা সহ তার যাবতীয় ভাল-মন্দের দায়িত্ব নেব, সে যাতে কোনও সমস্যায় না পড়ে, সেটা সুনিশ্চিত করব। আদালতে শুনানিতে হাজির থাকার জন্য নির্যাতিতার পরিবারের আসা যাওয়ার দায়িত্ব রাজ্য সরকার নেবে বলে জানান কমল নাথ। বলেন, ওকে রাজ্যের মেয়ে হিসাবে দেখে ওর যত্ন নেব। অভিযোগ, ২০১৭-য় ১৯ বছরের মেয়েটিকে নিজের বাড়িতে ধর্ষণ করে বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেনগার। ২৮ জুলাই সে যে গাড়িতে নিজের আইনজীবী, দুই আত্মীয়ার সঙ্গে যাচ্ছিল, রায়বরেলিতে তাতে ধাক্কা মারে জোরে ছুটে আসা একটি ট্রাক যার প্লেট নম্বর কালি দিয়ে লেপে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তার দুই আত্মীয়া নিহত হন। মারাত্মক জখম হয় নির্যাতিতা ও আইনজীবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget