এক্সপ্লোর

আইসিইউতে অ্যাসিড আক্রান্ত ধর্ষিতাকে পাহারা দেওয়ার সময় সেলফি তোলায় সাসপেন্ড তিন পুলিশ কর্মী

লখনউ:  লখনউয়ের কেজিএমইউ হাসপাতালের আইসিইউতে গণধর্ষণের শিকার এক অ্যাসিড আক্রান্ত মহিলাকে পাহারা দেওয়ার সময় সেলফি তুলে বিতর্কে উত্তরপ্রদেশের তিন পুলিশকর্মী। ঘটনার কথা প্রকাশ্যে আসার পরই তিন অভিযুক্ত মহিলা পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করে প্রশাসন। অ্যাসিড আক্রান্তের দাবি, বৃহস্পতিবার যখন তিনি গঙ্গা-গোমতি এক্সপ্রেসে করে লখনউ আসছিলেন, তখন তাঁকে একদল দুষ্কৃতী জোর করে অ্যাসিড খেতে বাধ্য করে। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়, তাঁর অবস্থার অবনতি হওয়ায়। আর সেই আক্রান্তকেই পাহারা দিচ্ছিলেন ওই তিন পুলিশ কনস্টেবল। সেখানেই ডিউটিতে থাকাকালীন তাঁরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। এরপরই তাঁদের সাসপেন্ড করে অন্তর্বর্তী তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। আক্রান্তের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, আক্রান্তের স্বামীকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণও দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এছাড়া এই ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতার করে কড়া পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ওই আক্রান্ত দলিত মহিলার ওপর এর আগে আরও তিনবার অ্যাসিড আক্রমণ হয়েছিল। এই নিয়ে চতুর্থবার তাঁর ওপর হামলা হল। এই ঘটনার কড়া নিন্দা করে বিজেপি নেতা রীতা বহুগুনা জোশী অখিলেশ সরকারকে একহাত নিয়ে বলেন, আগের সরকার ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়ায় তাদের এত বাড়বাড়ন্ত। এর আগে এই আক্রান্ত মহিলাকে ২০০৯ সালে গণধর্ষণ করা হয়। তারপর তাঁর ওপর প্রথম অ্যাসিড হামলা হয় ২০১১ সালে, তারপর ফের ওই একই বছর আবারও অ্যাসিড ছোঁড়া হয় ওই মহিলাকে লক্ষ্য করে। তারপর ফের ২০১২ ও ২০১৩ সালে তাঁর ওপর ফের অ্যাসিড হামলা করে ওই একই দুষ্কৃতী দল। দেখুন সেই ভিডিও যেখানে অ্যাসিড আক্রান্তকে পাহারা দেওয়ার সময় সেলফি তুলতে ব্যস্ত তিন পুলিশকর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'

ভিডিও

Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget