এক্সপ্লোর

উত্তরপ্রদেশে প্রথম দফায় অপরাধ মামলায় অভিযুক্ত সবচেয়ে বেশি প্রার্থী বিজেপির

খনউ: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের প্রচার তুঙ্গে উঠেছে। আগামীকাল রাজ্য প্রথম পর্যায়ের ভোটগ্রহণ করা হবে। এই পর্যায়ে মোট ৮৩৬ জন প্রার্থীর মধ্যে ১৬৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শতকরা হার ২০ শতাংশ। থিঙ্ক ট্যাঙ্ক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট অনুযায়ী, ১৪৩ জন প্রার্থীর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, মহিলা নিগ্রহের মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাত্পর্য্যপূর্ণ বিষয় হল, অপরাধ মামলায় অভিযুক্তদের প্রার্থী করার ব্যাপারে তালিকায় বিজেপি শীর্ষস্থানে রয়েছে। প্রথম পর্বে বিজেপির ৭৩ জন প্রার্থীর মধ্যে ২৯ জন অর্থাত্ ৪০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, পিছিয়ে নেই কংগ্রেসও। তাদের ২৫ প্রার্থীর মধ্যে ৬ জনের বিরুদ্ধেই রয়েছে অপরাধের মামলা। বিএসপি-র ৭৩ প্রার্থীর মধ্যে অভিযুক্ত প্রার্থীর সংখ্যা ২৮। আরএলডি-র ৫৭ প্রার্থীর মধ্যে এ ধরনের প্রার্থীর সংখ্যা ১৫। রাজ্যে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির ৫১ প্রার্থীর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। এডিআর-এর রিপোর্টে আরও কয়েকটি তথ্য উঠে এসেছে। প্রথম পর্বের ৮৩৬ প্রার্থীর মধ্যে ৩০২ জন কোটিপতি। বিএসপি-র ৭৩ প্রার্থীর মধ্যে ৬৬ জনই কোটিপতি। বিজেপির ৭৩ প্রার্থীর মধ্যে ৬১ জন, সপা-র ৫১ প্রার্থীর মধ্যে ৪০ জন এবং কংগ্রেসের ২৫ প্রার্থীর মধ্যে ১৮ জনই এক কোটি টাকার বেশি সম্পদ থাকার ঘোষণা করেছেন। আসরে রয়েছেন ৪৩ জন নির্দল প্রার্থীও। রিপোর্ট অনুযায়ী, ১৮৬ জন প্রার্থী তাঁদের প্যান-এর বিস্তারিত ঘোষণা করেননি। এছাড়া জানা গিয়েছে, প্রার্থীদের মধ্যে ৪০২ জনের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে। ৬৪ জন প্রার্থী স্বাক্ষর এবং ১৫ জন নিরক্ষর। উত্তরপ্রদেশে প্রথম পর্বে লড়াইতে রয়েছেন ৭০ জন মহিলা প্রার্থী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget