এক্সপ্লোর

আজ থেকে উত্তরপ্রদেশে নিষিদ্ধ প্লাস্টিক, নিয়ম লঙ্ঘনে জরিমানা ৫০ হাজার টাকা

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পর এবার উত্তরপ্রদেশেও নিষিদ্ধ হয়ে গেল পলিথিনের ব্যাগ এবং প্লাস্টিকের যাবতীয় দ্রব্য। আজ থেকেই জারি হল এই নিষেধাজ্ঞা। যোগী সরকার শীঘ্রই ৫০ মাইক্রনের কম ঘনত্বের প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য আইন চালু করতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এই আইন লঙ্ঘন করলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, গত সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বার্তা প্রকাশ করা হয়েছে। সেই বার্তায় মুখ্যমন্ত্রী জানান, ১৫ জুলাই থেকে কোনও জায়গাতেই প্লাস্টিক কাপ, গ্লাস ও পলিথিন ব্যবহার করা যাবে না। কীভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে বিষয়ে পরিকল্পনা তৈরি। সংশ্লিষ্ট দফতরগুলিকে যত দ্রুত সম্ভব ব্লুপ্রিন্ট জমা দিতে বলা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা যাতে ঠিকমতো কার্যকর হয়, সেই পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। এর আগেও উত্তরপ্রদেশে প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, কিন্তু এই আইন ঠিকমতো কার্যকর হয়নি। ২০১৫-র ডিসেম্বরে অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য মন্ত্রিসভা ৪০ মাইক্রনের কম ঘনত্বের পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বিতরণ, উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। কিন্তু ২০১৬-র জানুয়ারিতেই নয়ডা সহ বিভিন্ন জায়গায় এই নিষেধাজ্ঞা ব্যর্থ হয়। তবে এবার যোগী সরকার প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর করতে চাইছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget