এক্সপ্লোর

শ্রীনিবাস হত্যা: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে যোগাযোগ রাখছে মার্কিন প্রশাসন, ডিমার্চে পাঠানোর প্রয়োজন নেই, জানাল দিল্লি

নয়াদিল্লি: শ্রীনিবাস কুচিভোটলার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আমেরিকায় কর্মরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারে মার্কিন প্রশাসন নয়াদিল্লির সঙ্গে লাগাতার যোগাযোগ রাখছে। জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে। ওলাথেতে জিপিএস-নির্মাতা সংস্থা গার্মিন-এ কর্মরত ৩২ বছর বয়সি শ্রীনিবাস দিনকয়েক আগে কানসাস সিটিতে এক জমজমাট বারে এক মার্কিন নাগরিকের গুলিতে প্রাণ হারান। এটি হেট ক্রাইমের ঘটনা বলেই আপাতত মনে করা হচ্ছে। ঘটনাটি এ দেশে একইসঙ্গে প্রবল ক্ষোভ, উদ্বেগ ও উত্কণ্ঠা তৈরি করেছে। শোনা যাচ্ছিল, ভারতীয় ইঞ্জিনিয়ারের হত্যাকাণ্ড নিয়ে আমেরিকাকে কড়া ডিমার্চে দিয়েছে ভারত। যদিও এ কথা অস্বীকার করেন বাগলে। বাগলে বলেন, এটা মাথায় রাখতে হবে যে, আমেরিকায় ভারতীয়দের নিরাপত্তার মতো বৃহত্তর বিষয়ে মার্কিন প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে। বিষয়টিতে এ দেশের সরকারও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মার্কিন প্রশাসন ও কানসাসের সিনিয়র কর্তৃপক্ষ শ্রীনিবাসের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর তত্পরতা দেখিয়েছে। মার্কিন দূতাবাসের তরফে ওই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা প্রকাশের কথাও উল্লেখ করেন তিনি। সেইসঙ্গে উল্লেখ করেন, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেছেন, তাঁর দেশ বিশ্বের সব জায়গা থেকে মানুষজনকে স্বাগত জানায়, মার্কিন কর্তৃপক্ষ শ্রীনিবাসের হত্যাকাণ্ডের ঘটনাটির বিস্তারিত তদন্ত ও বিচার করবে। কানসাসের সর্বোচ্চ কর্তাব্যক্তিদের কথাবার্তাতেও একই মনোভাব রয়েছে, যাঁরা হাউস্টনে ভারতীয় কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ করেছেন। এর ফলে ডিমার্চে পাঠানোর আর কোনও প্রয়োজন থাকে না। বাগলে এও বলেন, প্রাণের ঝুঁকি নিয়েও বন্দুকবাজকে রুখে দিতে এগিয়ে যাওয়া ইয়ান গ্রিলট নামে তরুণ মার্কিনের কথাও আমাদের ভুলে যাওয়া উচিত নয়। প্রসঙ্গত, শ্রীনিবাস হত্যার পর গত সপ্তাহে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের মুখপাত্র প্রতীক মাথুর এক বিবৃতিতে বলেন, ভারত সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ জানাতে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে, দ্রুত তদন্তের দাবিও জানিয়েছে। মার্কিন সরকার হামলার নিন্দা করে আমাদের আশ্বস্ত করে জানিয়েছে, তারা বিস্তারিত তদন্ত করছে এ ব্যাপারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার

ভিডিও

JP Nadda Meets Protestors : হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget