এক্সপ্লোর

মঙ্গলবার থেকে ফের চলবে কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস, জোরদার সুরক্ষার আশ্বাস রেলের

ভূবনেশ্বর ও নয়াদিল্লি: দুর্ঘটনার তিনদিন পর থেকে মঙ্গলবার থেকে পুনরায় চলবে কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস।

এদিন পূর্ব উপকূল রেলের তরফে জানানো হয়েছে, আগামীকাল পুরী থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। হরিদ্বার থেকে ফিরতি যাত্রা হবে ২৫ তারিখ।

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কাছে খাতৌলিতে গত ১৯ তারিখ বেলাইন হয় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেসের ১৪টি বগি। মারা যান ২২ জন। আহত হন ১৫৬ জন।

এই দুর্ঘটনার পরই এই ট্রেন পরিষেবাকে স্থগিত রাখা হয়েছিল। জানা গিয়েছে, আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে এই ট্রেন। তার আগে এদিন মেরঠ-মুজাফ্ফরনগর-শাহরানপুর সেকশনে রেল ট্রাফিককে সচল করা হয়।

ওই লাইন দিয়ে রবিবার গভীর রাতে পার করে অম্বালা-মেরঠ সিটি প্যাসেঞ্জার। পাশাপাশি, লাইনের সুরক্ষা-ব্যবস্থাকে আরও উন্নত করা হবে বলেও আশ্বাস দিয়েছে রেল।

রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, দ্রুত রেললাইন মেরামত, আল্ট্রাসনিক রেল ডিটেকশন সিস্টেম, বিভিন্ন মানবহীন লেভেল-ক্রসিংয়ের অবলুপ্তি—অগ্রাধিকারের ভিত্তিতে করা হচ্ছে।

একইসঙ্গে, দুর্ঘটনার মাত্রা কমাতে আগামী পাঁচ বছরে সব ট্রেনে লিঙ্ক-হফম্যান-বুশ কোচ লাগানো হবে বলেও জানান ওই কর্তা। এই কোচগুলিতে ঝাঁকুনি কম হয়। তাছাড়া, এর নিরাপত্তা-বৈশিষ্ট্যও অনেক বেশি।

উৎকল এক্সপ্রেস দুর্ঘটনায় ইতিমধ্যেই বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রেল। সচিব পর্যায়ের রেল বোর্ডের সদস্য সমেত তিন শীর্ষ আধিকারিককে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া, চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

এদিন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ জানান, দুর্ঘটনার দায় কার তা  জানতে তদন্ত শুরু হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। গতকালই, রেল বোর্ড সদস্য মহম্মদ জামশেদ আশঙ্কা প্রকাশ করে জানান, অবৈধ মেরামতি কাজ করার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget