এক্সপ্লোর

নিন্দা ‘খুবই দুর্ভাগ্যজনক’, কেদারনাথের গুহায় একদিন কাটিয়ে যান, মোদির সমালোচকদের বললেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী

রাওয়াতের অভিমত, এক্সিট পোলে মোদিই ক্ষমতায় ফিরছেন বলে পূর্বাভাস দেওয়ায় হতাশা থেকেই বিরোধী দলগুলি তাঁর কেদারনাথ যাত্রা, ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করছে।

দেহরাদুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেদারনাথ যাত্রা নিয়ে বিরোধীদের ব্যঙ্গ-বিদ্রূপ, কটাক্ষে ক্ষু্ব্ধ উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত বললেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। তিনি তাঁদের চ্যালেঞ্জ করেছেন মোদি যে গুহায় ধ্যানে বলেছিলেন, সেখানে একটা দিন কাটানোর জন্য। রাওয়াতের অভিমত, এক্সিট পোলে মোদিই ক্ষমতায় ফিরছেন বলে পূর্বাভাস দেওয়ায় হতাশা থেকেই বিরোধী দলগুলি তাঁর কেদারনাথ যাত্রা, ধ্যানে বসা নিয়ে কটাক্ষ করছে। তিনি বলেন, একটি মিডিয়া হাউস প্রধানমন্ত্রীর ধ্যানে বসার গুহায় যাবতীয় অত্যাধুনিক পরিষেবার বন্দোবস্ত ছিল বলে জানিয়েছে। ওদের আমি ওই গুহা দর্শন, সেখানে একটি দিন কাটানোর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা থাকার সব ব্যবস্থা করে দেব। লোকসভা নির্বাচনে বিজেপি-এনডিএ ৩০০-র বেশি আসন পাবে বলেও দাবি করেন রাওয়াত। রবিবার শেষ দফার ভোটগ্রহণের আগের দিন কেদারনাথ যান মোদি, সেখানকার গুহায় কয়েক ঘন্টা ধ্যান করেন। পরদিন বদ্রীনাথ গিয়ে পুজো দেন। কিন্তু প্রধানমন্ত্রীর কেদারনাথ, বদ্রীনাথ দর্শন ফলাও করে মিডিয়ায় সম্প্রচার হওয়ায় মডেল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ তোলে বিরোধীরা। যদিও মোদি সফরের আগে কমিশনের অনুমতি চেয়েছিলেন, তাঁর আবেদন মঞ্জুরও হয়েছিল।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget