এক্সপ্লোর

দেখুন: উত্তরাখণ্ডে ট্রাক্টরের ধাক্কায় পুলিশের ব্যারিকেড ভাঙলেন কৃষক বিক্ষোভকারীরা

কেন্দ্রের কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদরত কৃষকরা সংঘাতে জড়ালেন উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে। উত্তরাখণ্ডের উধম সিংহ নগরে কৃষক ও পুলিশের সংঘাতের একটি নাটকীয় ভিডিও ফুটেজ সামনে এসেছে।

দেহরাদূন: কেন্দ্রের কৃষি ক্ষেত্রে সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদরত কৃষকরা সংঘাতে জড়ালেন উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে। উত্তরাখণ্ডের উধম সিংহ নগরে কৃষক ও পুলিশের সংঘাতের একটি নাটকীয় ভিডিও ফুটেজ সামনে এসেছে। ট্রাক্টরের ধাক্কায় পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে ফেললেন বিক্ষোভকারীরা। বেশ কয়েকজন পুলিশ কর্মী ব্যারিকেড আগলে ছিলেন। ট্রাক্টরের ধাক্কায় বিক্ষোভকারীরা ভেঙে পেলেন ব্যারিকেড। এই ঘটনার ভিডিও সংবাদসংস্থা এএনআই ট্যুইটারে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশের মুখোমুখি বিশাল সংখ্যায় বিক্ষোভকারীরা। এরইমধ্যে সবুজ রঙের একটি ট্রাক্টর চালিয়ে কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে ফেলেন। ফলে পুলিশকর্মীরা সরে যেতে বাধ্য হন।
নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির বিভিন্ন প্রবেশ পথে হাজার হাজার কৃষক গত মাস থেকে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁদের দাবি এই আইনগুলির ফলে ভেঙে পড়বে কৃষি পণ্যের নিয়ন্ত্রিত বাজার পদ্ধতি। বিক্ষোভকারীদের আশঙ্কা, নির্ধারিত মূল্য গম ও চাল কেনা বন্ধ করে দেবে সরকার। এরফলে তাঁরা বৃহৎ কর্পোরেটের মুখাপেক্ষী হয়ে পড়বেন। কৃষক সংগঠনগুলি তিন আইনই প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে তারা। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কৃষক নেতাদের বেশ কয়েক দফার বৈঠক হলেও এখনও কোনও রফাসূত্র পাওয়া যায়নি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অচলাবস্থা কাটাতে নতুন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন। দেশের কৃষকদের উদ্দেশে ভাষণে মোদি নতুন কৃষি আইন সম্পর্কে তাঁদের উদ্বেগের নিরসন করতে চেয়েছেন। তিনি বলেছেন, সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত এই আইন কৃষকদের যেখানে খুশি তাঁদের ফসল বিক্রির স্বাধীনতা দিয়েছে। বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করলেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দাবি, তাঁর সরকারের আমলে কৃষকদের উন্নতি হয়েছে। কৃষিক্ষেত্রের অগ্রগতি হয়েছে। কেন্দ্রের নতুন কৃষিনীতির পক্ষে জোরালো সওয়াল করার পাশাপাশি মোদি জানালেন, কৃষকদের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। দেশের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করলেন নরেন্দ্র মোদি। সেখানেই তিনি বলেন, ‘২০১৪ থেকে আমরা নতুন রণকৌশল নিয়ে কাজ করছি। যৎসামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী ফসল বিমার সুবিধা চাষিদের। ৮৭ হাজার কোটি টাকা বিমার থেকে পেয়েছেন চাষিরা।’ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার কথা আগেই বলা হয়েছিল। ফসল বেচার জন্য আজ কৃষকরা বিকল্প মান্ডি পাচ্ছেন। অনলাইনে ফসল বেচতে শুরুও করেছেন কৃষকরা।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget