এক্সপ্লোর

১০ মে উত্তরাখণ্ড বিধানসভায় আস্থাভোট, ভোট দিতে পারবেন না ৯ বিদ্রোহী বিধায়ক

নয়াদিল্লি: কেন্দ্রের সিলমোহর মিলেছে। ফলে ১০ মে উত্তরাখণ্ড বিধানসভায় অপসারিত হরিশ রাওয়াত সরকারের আস্থাভোটের দিন ধার্য করল সুপ্রিম কোর্ট। সেদিনই জানা যাবে রাওয়াতের সঙ্গে বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন আছে কিনা। তবে যে ৯জন কংগ্রেসি বিধায়ক রাওয়াত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিজেপি শিবিরে যোগ দিয়েছিলেন, তাঁরা এই ভোটে অংশ নিতে পারবেন না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। এর আগে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি কেন্দ্রীয় সরকারের হয়ে শীর্ষ আদালতে জানান, উত্তরাখণ্ডে আস্থাভোটে সরকারের আপত্তি নেই তবে তারা চায়, আদালত নিযুক্ত পর্যবেক্ষকের নজরদারিতে হোক এই ভোটাভুটি। তাতে সম্মতি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১০ তারিখ, মঙ্গলবার বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত আস্থাভোটের জন্য উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন শিথিল করা হবে। গোটা প্রক্রিয়ায় নজর রাখার জন্য থাকবেন সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষক, ভোটাভুটির ভিডিও-ও তোলা হবে। তবে বিদ্রোহী ৯ বিধায়কের ভোটদানের অধিকার খারিজ করেছে আদালত। তাদের বক্তব্য, ভুলই হোক বা ঠিক, যেহেতু উত্তরাখণ্ড বিধানসভার অধ্যক্ষ তাঁদের বিধায়কপদ খারিজ করেছেন, তাই তাঁরা এই ভোটে যোগ দিতে পারবেন না। এর ফলে হরিশ রাওয়াতের জয়ের সম্ভাবনা আস্থা ভোটের আগে অনেকটাই বেড়ে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ ৭০ সদস্যের বিধানসভায় ভোট দেবেন মাত্র ৬১জন। অর্থাৎ তাঁদের মধ্যে ৩১জনের সমর্থন পেলেই রাওয়াত সরকার এ যাত্রা বেঁচে যাবে। তবে বিদ্রোহী বিধায়করা অধ্যক্ষের রায় খারিজ করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। যদি শনিবার আদালত তাঁদের পক্ষে রায় দেয়, তবে পাল্লা আবার অন্যদিকে ঝুঁকে পড়তে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget