এক্সপ্লোর

মুনাফার অংশ স্থানীয় কৃষক, এলাকার মানুষের সঙ্গে ভাগ করে নিতে রামদেবের সংস্থাকে নির্দেশ উত্তরাখন্ড হাইকোর্টের

নৈনিতাল (উত্তরাখন্ড): মুনাফার ভগ্নাংশ স্থানীয় কৃষক, এলাকার বাসিন্দাদের সঙ্গে ভাগ করে নিতে রামদেবের সংস্থাকে নির্দেশ উত্তরাখন্ড হাইকোর্টের। উত্তরাখন্ড জৈববৈচিত্র্য বোর্ডের বিরুদ্ধে রামদেবের পরিচালনাধীন সংস্থা দিব্য ফার্মেসির পিটিশন খারিজ করে এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট, ২০০২ এর জৈববৈচিত্র্য আইনের আওতায় ন্যয়সঙ্গত ও সমান সুবিধা, মুনাফা বন্টন সংক্রান্ত  বিধিও বহাল রেখেছে। বিচারপতি সুধাংশু ধুলিয়ার নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ জানিয়েছে, জৈব ও প্রাকৃতিক সম্পদই আর্য়ুবেদিক ও ভেষজ পণ্যের মূল উপাদান ও কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। দিব্য ফার্মেসিকে তাদের ৪২১ কোটি টাকা লাভ থেকে ২ কোটি টাকা সেই কাঁচামালের উত্পাদনকারী কৃষকদের দিতে বলেছে বেঞ্চ। এর আগে দিব্য ফার্মাসিকে জৈববৈচিত্র্য আইনের বিধি অনুসারে কৃষক ও স্থানীয় সম্প্রদায়কে ওই অর্থ দিতে বলেছিল উত্তরাখন্ড জৈববৈচিত্র্য বোর্ড। কিন্তু দিব্য ফার্মাসি তার বিরোধিতা করে দাবি করে, বোর্ডের এমন নির্দেশ দেওয়ার আইনি এক্তিয়ার, ক্ষমতাই নেই, তারা মুনাফার অংশ ছেড়ে দিতে বাধ্য নয়। কিন্তু রামদেবের প্রতিষ্ঠানের বক্তব্য খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, ভারত রাষ্ট্রপুঞ্জের জৈব বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের শরিক, ফলে সেই চুক্তির ধারা মেনে চলতে ভারত দায়বদ্ধ। যে জৈব, প্রাকৃতিক সম্পদ দিয়ে আর্য়ুবেদিক ও ভেষজ পণ্য তৈরি হয়, সেগুলি শুধু জাতীয় সম্পদই নয়, যেসব সম্প্রদায় সেই সম্পদগুলি উত্পাদন করে, ফলায়, তারাও তার মালিক। সুতরাং উত্তরাখন্ড জৈববৈচিত্র্য বোর্ড নিজের এক্তিয়ারের পরিধির মধ্যে থেকেই মুনাফার একটি অংশ তাদের দিতে হবে বলে নির্দেশ দিয়েছে।

সেরা শিরোনাম

Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget