এক্সপ্লোর

জিএসটি-র কৃতিত্ব বাজপেয়ীর, কংগ্রেসের নয়, দাবি জেটলির

নয়াদিল্লি: অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় ১৭ বছর আগে প্রথম পণ্য ও পরিষেবা কর (জিএসটি) চালু করার উদ্যোগ নেন। তাই জিএসটি চালু হওয়ার কৃতিত্ব তাঁরই প্রাপ্য, কংগ্রেসের নয়। আজ এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। একটি জনসভায় জেটলি বলেছেন, জিএসটি চালু করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেন বাজপেয়ী। সেই টাস্ক ফোর্স ২০০৩ সালে একটি রিপোর্ট জমা দেয়। কেন্দ্র ও রাজ্যগুলির লেভিকে একত্রিত করে একটিই কর চালুর প্রস্তাব দেওয়া হয় সেই রিপোর্টে। ২০০৪ সালে সরকার বদল হয়। সেই রিপোর্টে সারবত্তা ছিল বলেই জিএসটি চালু করার চেষ্টা করে কংগ্রেস। ২০০৬ সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, ২০১০ সালের মধ্যে জিএসটি চালু করা হবে। কিন্তু তিনি সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেননি। ২০১১ সালে তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জিএসটি চালু করার জন্য সংবিধান সংশোধনের বিল আনেন। কিন্তু ইউপিএ সরকার ক্ষতিপূরণের বিষয়ে রাজ্যগুলিকে রাজি করাতে পারেনি। এনডিএ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিন থেকেই প্রথম দিন থেকেই সারা দেশকে অর্থনৈতিকভাবে একত্রিত করার বিষয়ে বদ্ধপরিকর ছিলেন। তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে রাজি করাতে পেরেছেন। শুধু সংসদেই নয়, সবকটি রাজ্যের বিধানসভায় গৃহীত হয়েছে জিএসটি। এর ফলে অর্থনীতি ও বাণিজ্য উপকৃত হবে। কংগ্রেসকে আক্রমণ করে জেটলি বলেছেন, কংগ্রেসের ইস্তেহারে জিএসটি-র কথা বলা ছিল। কিন্তু নয়া কর কাঠামোর বিষয়ে নিশ্চিত হতে পারেননি কংগ্রেস নেতারা। সেই কারণে শেষমুহূর্তে জিএসটি-র বিষয়টি নিয়ে ডিগবাজি খান কংগ্রেস নেতারা। তাঁদের হাবভাব ছিল এমন, জিএসটি সফল হলে তাঁর কৃতিত্ব নেবেন, কিন্তু ব্যর্থ হলে সরকারের উপর দোষ চাপাবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget