এক্সপ্লোর

প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসে নাম জড়াল, অস্বীকার বরুণ গাঁধীর

নয়াদিল্লি: প্রকাশ্যে চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি এমপি বরুণ গাঁধীর বিরুদ্ধে। তিনি অস্ত্র ব্যবসার দালাল অভিষেক ভার্মার পাতা ‘মধুচক্রের ফাঁদে জড়িয়ে পড়ে’ প্রতিরক্ষা সংক্রান্ত নানা গোপন তথ্য তাঁর কাছে ফাঁস করে দিয়েছিলেন বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন স্বরাজ অভিযান সংগঠনের দুই নেতা প্রশান্ত ভূষণ ও যোগেন্দ্র যাদব। গত মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) এডমন্ডস অ্যালেন নামে নিউইয়র্কের এক আইনজীবীর পাঠানো একটি চিঠি প্রকাশ করেন তাঁরা। তাঁদের দাবি, ওই চিঠিতে অ্যালেন জানিয়েছেন, ডিফেন্স কনসালটেটিভ কমিটির সদস্য বরুণ গাঁধীকে ফাঁদে ফেলে ‘ব্ল্যাকমেল করে’ অস্ত্র সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছেন অভিষেক ভার্মা। যদিও সাংবাদিক বৈঠকে একবারও বরুণের নাম করেননি ভূষণ ও যাদব। তাঁরা সাংবাদিকদের অ্যালেনের লেখা চিঠিটি রেফার করেন। অ্যালেন আগস্ট, সেপ্টেম্বরে বিস্তারিত তথ্য দিয়ে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষমন্ত্রী, সিবিআই ও এনএসএ-কে চিঠি লেখেন বলে জানান তাঁরা।প্রসঙ্গত, এক সময় অভিষেকের পার্টনার ছিলেন অ্যালেন। ২০১২ সালে দুজন আলাদা হয়ে যান। ২০০৬ সালের নৌবাহিনীর ওয়ার রুম তথ্য ফাঁস মামলায় বিচারাধীন রয়েছেন অভিষেক। ভূষণ দাবি করেন, সব কিছু জানা সত্ত্বেও বিজেপি সরকার কেলেঙ্কারির দাগ গায়ে লাগা স্করপিন সাবমেরিন বিক্রি করা থেলস কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেনি, যেহেতু দাসো সেটি অধিগ্রহণ করে। আর ৩৬টি রাফালে যুদ্ধবিমান কেনার জন্য সম্প্রতি এই দাসোর সঙ্গেই চুক্তি করেছে ভারত। ভূষণের বক্তব্য, থেলসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে রাফালে ডিল ভেস্তে যেতে পারত। তার ওপর আগে ১২৬টি যুদ্ধবিমান পাওয়ার ঘোষণা হলেও সরকার বেশি দাম দিয়ে ৩৬টি এয়ারক্র্যাফট কেনে। গোটা ব্যাপারটাই কেমন যেন রহস্যে মোড়া। তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে বরুণ বলেছেন, পেশ হওয়া গোটা তথ্যে বিন্দুমাত্র প্রমাণ মেলেনি যে, গুরুত্বপূর্ণ নথিপত্র আমার পাওয়ার সুযোগ ছিল এবং আমি সেসব ভার্মাকে সরবরাহ করেছি। তিনি ভূষণ ও যাদবের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়ে জানান, ২২ বছর বয়সে লন্ডনে পাঠরত অবস্থায় ভার্মার সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল। বলেন, আমার বয়স এখন ৩৭। ২০০৪ সালে জনজীবনে পা রাখার পর থেকে কখনও ওর সঙ্গে দেখা হয়নি আমার। তবে ওর বাবা-মা সাংসদ ছিলেন, ওদের পরিবারটি সম্ভ্রান্ত, এই একটিমাত্র কারণেই ওকে চিনি আমি।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget