এক্সপ্লোর

ক্ষুদ্র স্বার্থের জয়, ৫১তম বদলির পর টুইট অশোক খেমকার

নয়াদিল্লি: ফের বদলি হল হরিয়ানার বরিষ্ঠ আমলা অশোক খেমকার। ২০ বছরের কিছু বেশি দীর্ঘ কেরিয়ারে এ নিয়ে ৫১ বার বদলি হল তাঁর। মাসখানেক আগে খেমকা হরিয়ানার এক মন্ত্রীকে নির্দেশ দেন, যে সরকারি জিপ তিনি ব্যবহার করেন তা ফিরিয়ে দেওয়ার জন্য। তারপরেই এই বদলির নির্দেশ। ক্ষুব্ধ খেমকা টুইট করেছেন এ নিয়ে। তাতে লিখেছেন, ক্ষুদ্র স্বার্থের জয় হল। [embed]https://twitter.com/AshokKhemka_IAS/status/929721355611791360[/embed] বরাবরই সৎ ও দায়বদ্ধ আমলা হিসেবে পরিচিত অশোক খেমকার কাজ নিয়মিত সরকারি স্বীকৃতি পেয়েছে। তারপরেও ক্ষমতাসীন সরকারের সঙ্গে বারবার ঝামেলা হয়েছে তাঁর, অভিযোগ, যার ফলশ্রুতি বদলি। কংগ্রেস আমলে একাধিকবার বদলি হতে হয়েছে তাঁকে, অভিযোগ, এবার বিজেপি আমলেও পরিস্থিতি বদলায়নি। হরিয়ানার সামাজিক ন্যায় ও সশক্তিকরণ বিভাগের মুখ্য সচিব ছিলেন খেমকা। মাত্র ৩ মাস আগে এই বিভাগে আনা হয় তাঁকে। এবার তাঁকে পাঠানো হল ক্রীড়া দফতরে, মুখ্য সচিবের পদে। গত মাসে খেমকা তাঁর দফতর সামাজিক ন্যায় ও সশক্তিকরণ বিভাগের প্রতিমন্ত্রী কৃষণ কুমার বেদীকে অনুরোধ করেন, আম্বালার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকের জন্য বরাদ্দ একটি সরকারি জিপ ফিরিয়ে দিতে। মন্ত্রী ওই জিপটি ব্যবহার করছিলেন বছরখানেক, নিজের বিভাগের বারবার অনুরোধ এমনকী মুখ্যমন্ত্রীর অফিসের অনুরোধ সত্ত্বেও তা ফিরিয়ে দিচ্ছিলেন না। এরপর মুখ্যসচিব খেমকা নিজে চিঠি লিখে ওই জিপ ফেরাতে অনুরোধ করেন তাঁকে। ২০১২-য় কংগ্রেস আমলে সনিয়া গাঁধীর জামাতা রবার্ট ভঢরা ও রিয়্যাল এস্টেট সংস্থা ডিএলএফের একটি বিতর্কিত জমি চুক্তি বাতিল করে শিরোনামে আসেন খেমকা। তখনকার রাজ্য সরকার এ জন্য তাঁকে চার্জশিট দেয়। ২ বছর পর বিজেপি ক্ষমতায় এসে ওই চার্জশিট বাতিল করে। খেমকাকে মুখ্য সচিবের পদে উন্নীত করে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget