এক্সপ্লোর

ভারতেই সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদ, আনসারির পাল্টা বেঙ্কাইয়া

নয়াদিল্লি: সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে বিদায়ী উপরাষ্ট্রপতি হামিদ আনসারি যে মন্তব্য করেছেন, নাম না করে তার সমালোচনা করলেন পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বেঙ্কাইয়া নাইডু। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই প্রচার করা হয়। আজ আনসারি বলেন, দেশে সংখ্যালঘুরা অস্বস্তিতে রয়েছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের পাল্টা হিসেবে বেঙ্কাইয়া বলেছেন, ‘কিছু মানুষ বলছেন, সংখ্যালঘুরা নিরাপদ নন। এটা একটা রাজনৈতিক প্রচার। সারা বিশ্বের সঙ্গে তুলনা করলে দেখা যায়, সংখ্যালঘুরা ভারতেই সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ। তাঁরা প্রাপ্য অধিকার পান। ভারতে অসহিষ্ণুতা বাড়ছে বলে যে প্রচার চলছে সেটাও ঠিক নয়। রাজনৈতিক নেতা নয়, জনগণ ও সভ্যতার কারণেই ভারতীয় সমাজ বিশ্বের সবচেয়ে সহিষ্ণু। এই সহিষ্ণুতার জন্যই এদেশে গণতন্ত্র এত সফল হয়েছে।’ প্রাক্তন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া আরও বলেছেন, কোনও একটি গোষ্ঠীকে আলাদা করে দেখা উচিত নয়। এর ফলে অন্য গোষ্ঠীর মানুষ অসন্তুষ্ট হতে পারেন। সেই কারণেই সব গোষ্ঠীর মানুষকে সমানভাবে দেখা উচিত। তোষণ বাদ দিয়ে সবার জন্য ন্যায়বিচারের ব্যবস্থা করা উচিত। ইতিহাস প্রমাণ করেছে, ভারতে সংখ্যালঘুরা কোনওদিন অবিচারের শিকার হননি। তাঁরা সংবিধান অনুসারে যোগ্যতা অনুযায়ী প্রাপ্য অধিকার পেয়েছেন। বৈচিত্রের মধ্যে ঐক্যের জন্যই ভারত অনন্য। ভারতীয়দের রক্ত ও মস্তিষ্কে সর্বধর্ম সদ্ভাব ও ধর্মনিরপেক্ষতা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে গোরক্ষকদের তাণ্ডব এবং গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতেই সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা নিয়ে সরব হয়েছেন আনসারি। তবে বেঙ্কাইয়া বলেছেন, ভারত একটি বিশাল দেশ। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা বিচ্যুতি ছাড়া আর কিছু নয়। যদিও ধর্মের নামে সহ-নাগরিকদের উপ হামলার পক্ষে কোনও যুক্তি থাকতে পারে না। এই ধরনের ঘটনার নিন্দা এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে রাজনৈতিক উদ্দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরির জন্য এই ধরনের ঘটনাকে ব্যবহার করা উচিত নয়। অনেকে আবার আন্তর্জাতিক স্তরে এই ঘটনা নিয়ে সরব হয়ে দেশের বদনাম করছেন। মূল সমস্যা হল ভোটব্যাঙ্কের রাজনীতি। বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে ভোটব্যাঙ্ক হিসেবে দেখে রাজনৈতিক দলগুলি। ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget