এক্সপ্লোর

‘অশুভ’ জোট সরকার কৃষিঋণ মকুব করুক, না হলে সোমবার কর্ণাটক বনধ, হুঁশিয়ারি ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু: কর্ণাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারকে ‘অশুভ’ আখ্যা দিলেন রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা। একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, নয়া সরকারকে ৫৩,০০০ কোটি টাকা কৃষিঋণ মকুব করতে হবে। না হলে সোমবার রাজ্যজুড়ে হবে ধর্মঘট। কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ও তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকেও আক্রমণ করেছেন ইয়েদুরাপ্পা। তিনি কংগ্রেস নেতাদের উদ্দেশে বলেছেন, ‘এটা অশুভ জোট। শুধু বিজেপি-কে ক্ষমতায় আসতে না দেওয়ার উদ্দেশেই দুই দল হাত মিলিয়েছে। আমরা ১১৩টি আসন পাইনি। কিন্তু জেডিএস বা কংগ্রেস কি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে? কংগ্রেসের আসন ১২২ থেকে কমে ৭৮ হয়েছে। আমাদের লড়াই গৌড়া পরিবারের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে নয়। বাবা-ছেলে কংগ্রেসকে শেষ করে দেবেন। কুমারস্বামীর বিশ্বাসঘাতকতার কথা সবাই জানেন। আপনারা যদি কুমারস্বামীর ডুবন্ত জাহাজে যেতে চান, তাহলে আমার কোনও আপত্তি নেই।’ জেডিএস-কে আক্রমণ করে ইয়েদুরাপ্পা আরও বলেছেন, ‘১২১টি আসনে কুমারস্বামীর দলের প্রার্থীদের জামানত জব্দ হয়েছে। ১৬টি জেলায় একটিও আসন পায়নি জেডিএস। ২০০৬ সালে বিজেপি-জেডিএস জোটের প্রধান হিসেবে কুমারস্বামীকে সমর্থন করে আমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছিলাম। সেই কারণে রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইছি। চুক্তি অনুযায়ী, ২০০৭ সালে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল কুমারস্বামীর। কিন্তু ২০ মাস মুখ্যমন্ত্রী থাকার পরেও তিনি সেটা করেননি। তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget