এক্সপ্লোর

বিজেপিতে যোগ দিতে অফার করা হয় ১ কোটি টাকা, অভিযোগ গুজরাতের প্যাটেল নেতার

আমদাবাদ: হার্দিক প্যাটেলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁকে ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনই অভিযোগ করেছেন পতিদার আনামত আন্দোলন সমিতির স্থানীয় আহ্বায়ক নরেন্দ্র প্যাটেল। এই অভিযোগের মাত্র ঘণ্টাকয়েক আগে বিজেপিতে যোগ দেন তিনি। এরপর আজ সকালে আরও এক হার্দিক ঘনিষ্ঠ, নিখিল সবানি বিজেপি ছেড়ে ফের পতিদার আন্দোলন সমিতিতে ফিরে এসেছেন। অল্পদিন আগে বিজেপিতে যান তিনি। গতকাল রাতে আমদাবাদে সাংবাদিক বৈঠকে পুরো উল্টো পথে হাঁটেন নরেন্দ্র। বলেন, বিজেপি তাঁকে ১ কোটি টাকা অফার করেছিল, তাই দল ছাড়তে বাধ্য হন। রবিবারই নাকি ১ কোটির মধ্যে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে তাঁকে, আজ দেওয়ার কথা বাকি ৯০ লাখ। নরেন্দ্র প্যাটেলের দাবি, আর এক পতিদার নেতা বরুণ প্যাটেল গোটা ঘটনায় জড়িত। বরুণ পাতিদারদের জন্য সংরক্ষণ চেয়ে আন্দোলনে নামা হার্দিকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি ও আর এক হার্দিক সহযোগী রেশমা প্যাটেল গত সপ্তাহে যোগ দিয়েছেন বিজেপিতে। নরেন্দ্রর দাবি, বিজেপির হয়ে বরুণ প্যাটেল তাঁর সঙ্গে টাকাপয়সার ব্যাপারে কথাবার্তা চালান। তাঁকে আমদাবাদ থেকে গাঁধীনগরে নিয়ে যাওয়া হয়, সেখানে পরিচয় করানো হয় বেশ কয়েকজন বিজেপি নেতার সঙ্গে। তাঁদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যের এক মন্ত্রীও। এরপর বরুণ প্যাটেল তাঁকে দল ছাড়ার জন্য ১ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেন। তখনই আগাম দিয়ে দেন ১০ লাখ টাকা। তারপরেই সাংবাদিক বৈঠক ডেকে বিজেপি নেতারা ঘোষণা করেন, তিনি পতিদার আন্দোলন সমিতি ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু পরে তাঁর মনে হয়, প্যাটেলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। নিজের দাবির প্রমাণ হিসেবে ৫০০ টাকার নোটের তোড়াও দেখান। তাঁর দাবি, গুজরাতে এবার হারবে বিজেপি। বিজেপি অবশ্য এখনও এই অভিযোগের প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget