এক্সপ্লোর

চপারকাণ্ড: বোফর্সকাণ্ডে যা পারিনি, এবার তা করে দেখাব, হুঁশিয়ারি পর্রীকরের

নয়াদিল্লি: বোফর্সকাণ্ডে যা করা সম্ভব হয়নি, অগুস্তা ওয়েস্টল্যান্ড কাণ্ডে সেটাই করে দেখানো হবে। শুক্রবার এভাবেই কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। জানালেন, কে ঘুষ নিয়েছে তা খুঁজে বের করার আগে বসে থাকবে না সরকার। এদিন লোকসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন পর্রীকর। জানান, চপারকাণ্ডে ঘটা গোটা ‘দুর্নীতি’ পূর্বতন ইউপিএ সরকারের আমলেই ঘটেছে। এই কাণ্ডে নাম উঠে আসা অন্যতম দুই অভিযুক্ত-- প্রাক্তন বায়ুসেনা প্রধান এসপি ত্যাগী এবং গৌতম খৈতানকে স্রেফ ‘বোড়ে’ বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী, যাঁরা দুর্নীতির নদীর স্রোতে নিজেদেপ হাত ধুয়েছেন। নদীর জল কোথায় গড়াচ্ছে, তা ঠিক খুঁজে বের করবে বর্তমান সরকার বলেও মনে করিয়ে দেন পর্রীকর। এদিন পর্রীকর দাবি করেন, ৩,৬০০ কোটি টাকার ভিভিআইপি চপার চুক্তির বরাত যাতে অগুস্তা ওয়েস্টল্যান্ডের কাছেই যায়, তার জন্য ‘সবকিছু করেছিল’ ইউপিএ সরকার। তিনি আরও দাবি তোলেন যে, দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার পর কার্যত ‘বাধ্য হয়েই’ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল ইউপিএ সরকার। সম্প্রতি ইতালীয় আদালত যে রায় দিয়েছে, তাকে উল্লেখ করে পর্রীকর জানান, রায়ে অপরাধমূলক ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এখানেই থেম না থেকে কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন পর্রীকর। তাঁর অভিযোগ, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসেই এই দুর্নীতির কাণ্ড জানতে পেরেছিল ইউপিএ। কিন্তু, তা সত্ত্বেও ডিসেম্বরে আরও দুটি হেলিকপ্টারের ডেলিভারি হয়। তিনি যোগ করেন, ২০১৩ সালের মার্চ মাসে সিবিআই এই মামলায় এফআইআর দায়ের করে, কিন্তু তার কপি ডিসেম্বরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে আসে। এদিন পর্রীকরের বক্তব্যের আগেই এই মামলায় সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। কিন্তু, নিজের বক্তব্যের সময় পর্রীকর জানান, এই মামলায় অত্যন্ত দায়িত্বের সঙ্গে তদন্ত করছে সিবিআই। তিনি আশা প্রকাশ করেন, সংসদের সকল সদস্যই সত্য উদঘাটনের প্রশংসা করবেন। পর্রীকরের আশা, বোফর্সকাণ্ডে যা করতে পারিনি, তা এখানে করে দেখাতে পারবে সরকার।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget