এক্সপ্লোর

বল বিকৃতি: এবার স্মিথের সত্যিই 'ব্রেন ফেড' হয়ে গিয়েছিল, কটাক্ষ সৌরভের

নয়াদিল্লি: যে কোনও মূল্যে জয় চাই। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের এই মানসিকতার তীব্র সমালোচনা করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে অস্ট্রেলিয়া দলের বল বিকৃতির ঘটনা নিয়ে এই মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেছেন, স্টিভ স্মিথ ও তাঁর দলের খেলোয়াড়দের এই কাজ 'চূড়ান্ত বোকামি'। তিনি বলেছেন, স্মিথের এই কাজ করার কোনও প্রয়োজন ছিল না। স্মিথ বা ডেভিড ওয়ার্নার বা ব্যানক্রফ্ট যে কাজ করেছে তা চূড়ান্ত বোকামি ছাড়া আর কিছু নয়। নিউল্যান্ডসে বল বিকৃতির ঘটনায় আইসিসি স্মিথকে একটি টেস্টের জন্য নিষিদ্ধ করেছে। যাকে হলুদ রঙের জিনিস দিয়ে বল বিকৃত করতে দেখা গিয়েছিল, সেই ব্যানক্রফ্টের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সৌরভ বলেছেন, 'আসলে আমার মনে হয়, স্মিথের মাথা কাজ করছিল না (ব্রেন ফেড)।আমার মনে হয়, ভারতে যখন গতবার ও ব্রেন ফেড হওয়ার কথা বলেছিল, তা ছিল কথার কথা। কিন্তু এই ঘটনার পর আমার মনে হয়, সত্যিই ওর ব্রেন ফেড হয়ে গিয়েছিল'। উল্লেখ্য, ভারত সফরে বেঙ্গালুরু টেস্টে ডিআরএস নিতে গিয়ে স্মিথ ড্রেসিংরুমের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন স্মিথ, যা নিয়মবিরুদ্ধ। পরে সাফাই দিতে গিয়ে স্মিথ বলেছিলেন, তাঁর ব্রেন ফেড হয়ে গিয়েছিল। সৌরভ বলেছেন, যে কোনও মূল্যে জিততে হবে। অস্ট্রেলিয়ার এই মানসিকতা একেবারেই ঠিক নয়। ১৯৮১-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টের সময় আন্ডারআর্ম বোলিং করেছিল। এভাবেই অস্ট্রেলিয়া ক্রিকেটটা খেলে। সৌরভ বলেছেন, '২০০৮-র ভারত ও অস্ট্রেলিয়ার সিরিজে একটা দলই ক্রিকেটের স্পিরিট মেনে খেলেছিল। আমি ৬০ রানে ব্যাট করছিলাম। রিকি পন্টিং বল মাটিতে পড়ার পর ক্যাচ ধরেছিল। আমি আউট হওয়ার পর ম্যাচের রঙই বদলে গিয়েছিল'। হরভজন সিংহ স্মিথ ও ব্যানক্রফ্টের আরও কঠোর শাস্তি হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ২০০৮-এর সিরিজে মাঙ্কিগেট কাণ্ডে কোনও যথার্থ তদন্ত ছাড়াই আইসিসি তাঁকে তিনটি ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। আর এখন যাঁকে বল বিকৃত করতে দেখা গেল তাঁর মাত্র ৭৫ শতাংশ জরিমানা করেই রেহাই দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget