এক্সপ্লোর

এবার থেকে একসঙ্গে ৫টির বেশি চ্যাট ফরওয়ার্ড নয়, থাকছে না ক্যুইক ফরওয়ার্ড বাটন, ভুয়ো খবর রোধে সিদ্ধান্ত হোয়াটসঅ্যাপের

নয়াদিল্লি: নির্বাচনের আগে নিজেদের প্ল্যাটফর্মে ভুয়ো খবরের প্রচার রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হবে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করল হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি এ-ও জানিয়েছে, শীঘ্রই ভারতে তারা আনতে চলেছে বিদেশে চালু হওয়া তাদের ‘ফেক নিউজ ভেরিফিকেশন মডেল’।

ইতিমধ্যেই কেন্দ্রীয় নীতি-নির্ধারণকারীদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে ভারতে এসেছেন ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের শীর্ষ পদাধিকারীরা। সম্প্রতি, তারা নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন।

সেখানে হোয়াটসঅ্যাপের ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে সকল পক্ষকে অবগত করা হয়। বিশেষ করে আগামী বছর লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তার আগে হোয়াটসঅ্যাপে ভুয়ো খবর প্রচারিত হওয়া কীভাবে আটকানো যায়, সেই নিয়ে সবপক্ষকে অবগত করা হয়।

সংস্থার এক মুখপাত্র জানান, হোয়াটসঅ্যাপ তৈরি করা হয়েছিল, ছোট বা ব্যক্তিগত গ্রুপে পারস্পরিক আলোচনা করার লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছিল। যে কোনও ধরনের ভুয়ো বিষয়বস্তুর জন্য কেউ এই প্ল্যাটফর্মের অপব্যবহার করে থাকলে, সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থান নিয়েছে হোয়াটসঅ্যাপ।

সূত্রের খবর, হোয়াটসঅ্যাপের গ্লোবাল টিমের তরফে কমিশনকে বলা হয়, তারা ভারতে ‘ভেরিফিকাডো’ নামে একটি ভেরিফিকেশন মডেল চালু করবে। সম্প্রতি, ব্রাজিল ও মেক্সিকোর নির্বাচনে এই মডেল ব্যবহৃত হয়েছে। ব্রাজিলে ২৪টি সংবাদমাধ্যমকে এই প্ল্যাটফর্মের আওতায় নিয়ে এসে, খতিয়ে দেখা হয়েছিল, কোন খবরটি সত্যি আর কোনটি ভুয়ো।

এর পাশাপাশি, এদিন হোয়াটসঅ্যাপের তরফে বড় ঘোষণা করা হয়েছে। এই সোশ্যাল মিডিয়ার তরফে জানানো হয়, ভারতে কোনও ব্যবহারকারী একসঙ্গে সর্বোচ্চ ৫টি চ্যাট ফরওয়ার্ড করতে পারবেন। এছাড়া, মিডিয়া মেসেজ-এর পাশে যে কুইক ফরোয়ার্ড বাটন থাকে, তা সরিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে। বিদেশে এই ঊর্ধ্বসীমা ২০।

প্রসঙ্গত, ২ মাসে গুজবের জেরে দেশে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। গুজব রুখতে এরপরই হোয়াটসঅ্যাপকে চাপ দেয় কেন্দ্র। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্ত ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ভুয়ো খবর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তেমনটা হল, তাঁদেরও দোষের ভাগীদার হিসেবে গণ্য করা হবে।

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget